Logo
Logo
×

রাজনীতি

স্বামীর নৌকার পালে হাওয়া দিচ্ছে স্ত্রীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:২২ এএম

স্বামীর নৌকার পালে হাওয়া দিচ্ছে স্ত্রীরা
Swapno

 

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনেই আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আর এই চারটি সংসদীয় আসনের মধ্যেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের সহধর্মিণীরা নির্বাচনী মাঠে নৌকার পালে হাওয়া লাগাচ্ছে।

 

তবে পূর্বের সাংসদ নির্বাচনগুলোতে নৌকার মনোনীত প্রার্থীদের সহধর্মিণীদের এতোটা সক্রিয়তা দেখা না মিললেও দ্বাদশ সংসদ নির্বাচনে দেখা দিয়েছে ভিন্ন রূপ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পাশাপাশি তার সহধর্মিণীরাও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে স্বামীর নৌকার পালে হাওয়া লাগাতে।

 

সূত্র বলছে, নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন গোলাম দস্তাগীর গাজী। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তাগীর গাজীর নৌকার পালে হাওয়া লাগাতে নির্বাচনী প্রচারণায় হাসিনা গাজীকে তেমন সক্রিয় দেখা না গেলেও নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুর স্ত্রী ডাঃ সায়মা আফরোজ স্বামীর নৌকার পালে হাওয়া লাগাতে এসে শোকজও হয়েছেন।

 

নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবুর স্ত্রী সরকারি কর্মকর্তা সায়মা আফরোজ বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে কর্মরত আছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা হয়েও নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করায় গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর ৭৭(১) ও এবং ৮৬ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক হওয়ায় তাকে শোকজ করা হয়।

 

এছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাতের সহধর্মিণী রুবাইয়া সুলতানা প্রচারণা শুরুর দিন থেকেই জেলার নৌকার সকল মনোনীত প্রার্থীদের স্ত্রীদের থেকে সর্বোচ্চ পরিমাণ সক্রিয় থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে স্বামীর নৌকার পালে হাওয়া লাগাতে ব্যস্ত রয়েছেন।

 

অপরদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী শামীম ওসমানের সহধর্মিণী লিপি ওসমানও ভোটের মাঠে রয়েছে বেশ সরব। কারণ প্রতিদিনই স্বামীর নৌকার পালে হাওয়া লাগাতে গণসংযোগ করে যাচ্ছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটর উপস্থিতি বাড়ানো অন্যতম ফ্যাক্টর হওয়াতে নৌকার মনোনীত প্রার্থীদের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন তার সহধর্মিণীরাও।

 

কারণ ভোটের হিসেবে নিকেশে নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় কম নয়। তাই নারী ভোটারদের কনভেন্স করে স্বামীর নৌকার পালে হাওয়া বাড়াতে কাজ করছে স্ত্রীরাও। এস.এ/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন