Logo
Logo
×

রাজনীতি

আকাশে একটা শক্তিশালী পাখি উড়ছে : শামীম ওসমান

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ এএম

আকাশে একটা শক্তিশালী পাখি উড়ছে : শামীম ওসমান
Swapno


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সেই শক্তি গুলো আজ এক হইছে। ওই রাজাকার আলবদর বিএনপি সন্ত্রাস আজ এক হইছে। এবার আকার ইঙ্গিতে বলবো বোঝার চেষ্টা করেন। ওই রাজাকাররা এখনো কথা বলছে। লজ্জা করে না তাদের যারা গাড়িতে আগুন দিচ্ছে ট্রেনে আগুন দিচ্ছে। একটা মা তার বাচ্চা ছেলেকে নিয়ে ট্রেনের ভিতরে আগুনে পুড়ে মরল।

 

 

একটা পুলিশকে পিটিয়ে হত্যা করা হলো তারপরেও তার মাথা থেকে হেলমেট কেড়ে নিয়ে তাকে চাপাতি দিয়ে কোপানো হলো কেনো? বিশাল এক শক্তিশালী ঈগল পাখি আমাদের দেশের উপর উড়তেছে। আর তাদের ক্ষেত্র প্রসেস করে দিচ্ছে ওই একাত্তরের জামাত আর তারেকের সন্ত্রাসী দল বিএনপি। গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কবির হোসেনের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 



শামীম ওসমান আরও বলেন, মায়া লাগে আমার বিএনপির ছেলেদের জন্য। কেনো নেতারা বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতেছে। আর তাদের ভাইয়া (তারেক রহমান) তাদের হুকুম দিচ্ছেন গাড়িতে আগুন দেওয়ার জন্য আর তারা গাড়িতে আগুন দিচ্ছেন। বোম মারতে বলছেন তারা বোম মারছেন। তিনি যখন হুকুম দেন নিজে বিদেশে পালিয়ে থেকে। আমার এলাকার মিনিমাম একশ ছেলে ফেঁসে যাবে।

 

 

এদেরকে স্বপ্ন দেখায় আগামীকাল বিএনপি ক্ষমতায় চলে আসবে। আরে আগামীকাল না কেয়ামত পর্যন্ত তাদের কোন ক্ষমতা থাকবে না। ২০০১ এর পরে আমাদের ৬৯ জন লোককে মারা হইছে কিছু বলি নাই। ১৫ বছর ধরে ক্ষমতায় ফুলের টোকা দেইনি। কারো বিরুদ্ধে একটা মামলা দেইনি। ছেলেরা শুনো আকাশে একটা বিশাল বড় শক্তিশালী পাখি উড়ছে তোমার মানচিত্রে থাবা দিতে চায়।

 

 

ওরা সাকসেসফুল হবে যদি ভোটের পার্সেন্টেন্স কম পড়ে। আমাকে ভোট দেন বা না দেন নো প্রবলেম। আল্লাহর হুকুম যদি হয় তাহলে শামীম ওসমান হবে।  আপনার দেশ আপনার মা আপনার মাটি এখন বিপদে আছে প্লিজ জেগে উঠুন। যদি ভোটের পার্সেন্টেজ কম হয় তাহলে আপনি অ্যাটাক হয়ে যাবেন। প্লিজ আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন।

 


এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন