আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় কেউ আটকাতে পারবেনা : আজমত আলী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ এএম
দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মহাগুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বর্তমান সাংসদ একেএম শামীম ওসমান। তবে পিছিয়ে নেই তার অনুসারীরাও। শামীম ওসমানের অনুসারীদের মধ্যে অন্যতম হচ্ছে ফতুল্লা থানা যুবলীগ নেতা হাজী আজমত আলী।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, শামীম ওসমানের নির্বাচনী এলাকার আওতাধীন ফতুল্লার সস্তাপুর, কোতালেরবাগ, শিবু মার্কেট, রামারবাগ এলাকায় শামিম ওসমানের নির্বাচনী প্রতীক নৌকা মার্কার পক্ষে ব্যানার ফেস্টুনে গোটা এলাকা ছড়িয়ে দিয়েছেন। আলোচিত এই যুবনেতার সাথে কথা বললে নির্বাচন সম্পর্কে তিনি বলেন,
দ্বাদশ জাতীয় নির্বাচন খুব বেশি দেরি নয়। বর্তমান সরকারের শাসনামলে ব্যাপক পরিমাণে উন্নয়ন হয়েছে। তাই সর্বস্তরের জনগণ এই সরকারের পক্ষেই অবস্থান নিয়েছে। এ সময় তিনি আরো বলেন, বিএনপি নামক একটি দল যারা নির্বাচনে আসছেনা তারা নির্বাচন বানচালের লক্ষ্যে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছেন। তারা ভোটারদের ভোটকেন্দ্রমুখি হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছেন।
সেইসব মানুষদের বলতে চাই, শেখ হাসিনা শামীম ওসমানের মাধ্যমে যে পরিমাণ উন্নয়ন করেছেন এর প্রতিদান স্বরূপ ০৭ জানুয়ারি প্রতিটা ভোটার সতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে নৌকা মার্কায় ভোট দিয়ে তারা জানান দিবে সবাই উন্নয়নের পক্ষে আছে এবং সন্ত্রাসী ও অরাজকতাকারীদের বিরুদ্ধে আছে। এই দিন শামীম ওসমানও এই যুবলীগ নেতার প্রশংসা করে বলেন ফতুল্লার ৫ নং ওয়ার্ড সব সময় নৌকার পক্ষে ব্যাপক জনমত গঠনে সমর্থ হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে দৃঢ় বিশ্বাস তার।


