Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানের কথা মিথ্যা প্রমাণ হলো

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ এএম

শামীম ওসমানের কথা মিথ্যা প্রমাণ হলো
Swapno


গত এক বছর আগে থেকে বিএনপি বলে আসছে তারা এই সরকারের অধীনে নির্বাচনে অংশ গ্রহন করবে না। যেমন কথা তেমন কাজ। নির্বাচন কমিশন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখান করে বিএনপি সরকার পতনের আন্দোলনে রয়েছেন। এক দফা আন্দোলনের পরে তারা এখন অসহযোগ আন্দোলনে যাচ্ছে বিএনপি।

 

 

ইতেমধ্যে ভোটারদের ভোট প্রয়োগে না যাওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। তবে এই বিএনপিকে নিয়ে মাস খানিক আগেও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাব শালী এমপি শামীম ওসমান মন্তব্য করেছে তারা নাকে খত দিয়ে নির্বাচনে আসবে। কিন্তু বিএনপি নির্বাচনে না এসে দেখিয়ে দিয়েছেন শামীম ওসমান মিথ্যা কথা বলেন। বিএনপির নেতা কর্মীরাও তাকে মিথ্যাবাদি হিসেবেই আখ্যায়িত করেন।  

 


এদিকে ১ নভেম্বর সাংসদ শামীম ওসমান এক সভায় বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপি যদি নির্বাচনে আসতে হয়, তাহলে নাকে খত দিয়ে আসবে। সারা দেশের মানুষের কাছে এখন ওদের মুখোশ উম্মোচন হয়ে গেছে। কাকে না কাকে ধরে বাইডেনের উপদেষ্টা বানায় দিল! ওরা এতটাই ভুয়া।

 

 

এর আগেও তিনি একই মন্তব্য ৩০ অক্টোবর এক সভায় গিয়ে বলেন, বিএনপি নাকে খত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসবে। তারা ২০১৪-২০১৫ সালে যা করেছে আবারও তা করার চেষ্টা করছে। কিন্তু একটা ধাক্কা লেগে গেছে, ওরা আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না।

 


এছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘নিশ্চিন্ত থাকেন, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আল্লাহকে স্মরণ করে বলছি, শেখ হাসিনা কাউকে ভয় করেন না। কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন।

 


অপরদিকে নারায়ণগঞ্জের বিএনপি নেতা কর্মীরা বলছেন, বিএনপি যা বলে তারা তা কাজে কর্মে দেখান। কেননা বিএনপি এক বছর আগে থেকেই বলে আসছে তারা এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিবে না। বাস্তবেও এই কথা প্রতিফলন ঘটিয়েছে।এখনো পর্যন্ত বিএনপি সরকার পতনের আন্দোলনের পাশা পাশি মানুষকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আসছেন।

 


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা আগে থেকেই বলে আসছি এই সরকারের অধীনে কোন ভাবে সুষ্ঠ নির্বাচন করা সম্ভব না। সেই সাথে আমরা এই সরকারের পাতানো নির্বাচনে বিএনপি পা দিবে না। আর দেয়ও নাই। তিনি যে মন্তব্য করেছেন তা যে মিথ্যা এটা বুঝার মত আর কারো বাকি নেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন