# আজমীর ওসমান ও অয়ন ওসমানের প্রশংসায় পঞ্চমুখ সেলিম ওসমান
নারায়ণগঞ্জে একটি ভাইয়া গ্রুপ আছে যাদের নিয়ন্ত্রনে রয়েছে জুট সেক্টর যাদের কাজ অন্যের জমি দখল ও বিচার সালিস করা এমনি মন্তব্য করেন বন্দর সমাবেশে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজেট অনুষ্ঠানে নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি সেলিম ওসমান। তিনি অনেক সময় হোন্ডাবাহিনী প্রধান বলে আখ্যা দেন এবং হোন্ডা বাহিনীকে দমাতে প্রশাসনকে আদেশ প্রদান করেন।
সূত্র বলে, ২০১৩ সালের ৬ মার্চ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়। পরে তানভীর মুহাম্মদ ত্বকীর মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। তারপর থেকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও অনেকে আজমীর ওসমানকে উদ্দেশ্য করে নানা ধরণের বক্তব্য দেন দীর্ঘদিন ধরে। কিন্তু গত কয়েক বছর ধরে আজমীর ওসমানের বিরুদ্ধে তার চাচা নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন।
কিন্তু আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কা এমপি প্রার্থী একেএম সেলিম ওসমান তার নির্বাচনী সুবিধা নিতে বড় ভাই নাসিম ওসমান ও তার পুত্র আজমীর ওসমান এবং শামীম ওসমান এর পুত্র অয়ন ওসমানকে নিয়ে ভালো ভালো কথা বলেছেন।
কারণ নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ বারের নির্বাচিত এমপি তিনিও ছিলেন জাতীয় পার্টির সদস্য। কিন্তু গত ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় নাসিম ওসমান স্ত্রী পারভীন ওসমানে বিপক্ষে ছিলেন সেলিম ওসমান যার কারনে তিনি এমপি নির্বাচন করতে পারেনি। এছাড়া পারভীন ওসমানের নির্বাচনী আকাঙ্ক্ষা দেখে অনেক নেতিবাচক মন্তব্যও করেছিলেন সেলিম ওসমান।
গত সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লাঙ্গল প্রতীকের প্রচারণায় হঠাৎ করেই তিনি বলেন, নারায়ণগঞ্জে একটা মাত্র মানুষ নাসিম ওসমান। যিনি তার নববধুকে ঘরে রেখে কিছু টাকা পয়সা ও কিছু লোক নিয়ে বঙ্গবন্ধুর খুনি হত্যার বিচারের জন্য ভারতে চলে গেলেন। আমি তাকে স্মরণ করি। তার পরিবারকে স্মরণ করি।
আমার ভাতিজা আজমেরী ওসমানকে স্মরণ করি। আমার ছোট ভাই শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানকেও স্মরণ করি। চারদিকে এখন শুনি অয়ন আর অয়ন। অয়নের নিজের কোন দল আছে নাকি তা জানি না। কিন্তু অয়ন ওসমান কে সবাই ভালোবাসে।
তিনি আরো বলেন, আর আজমেরী ওসমান। বিএনপির ঢাকা অবরোধে শত শত মোটরসাইকেল গাড়ি নিয়ে নারায়ণগঞ্জবাসীকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে। হয়তো আমার ভাতিজাকে কেউ সহ্য করতে পারে না। কিন্তু আমি কথা দিলাম। আমার ভাতিজা মানুষের মত মানুষ হবে এবং আমাদের মতই মানুষকে ভালবাসতে শিখবে। আমার বড় ভাবি তিনি অসুস্থ। আশা করি আগামী কাল তাকে আনতে পারব। এস.এ/জেসি


