Logo
Logo
×

রাজনীতি

নাসিক ৪নং ওয়ার্ডে শামীম ওসমানের গণসংযোগ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ পিএম

নাসিক ৪নং ওয়ার্ডে শামীম ওসমানের গণসংযোগ
Swapno


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমান সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনী বৌ-বাজার এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় বিপুল সংখ্যক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

 

নাসিক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়ার সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমান।  উঠান বৈঠকে শামীম ওসমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের ঘুম ভাঙ্গাতে এসেছি। আপনারা জাগুন। আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।

 


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি জালাল উদ্দিন আহম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাবিবুল্লাহ হবুল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি হাজী মো: নুরুজ্জামান জজ, নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আমির হোসেন শাহ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী শফিকুল ইসমলাম, আমিনুল হক রাজু, থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাইয়ুম, নাসিক ৪ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি কবির হোসেন ও হাবিবুর রহমানসহ প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন