Logo
Logo
×

রাজনীতি

ফাঁকা মাঠে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দুই ভাই

Icon

এম সুলতান

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম

ফাঁকা মাঠে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দুই ভাই
Swapno


# শামীম ওসমানের নতুন স্বপ্ন মেট্রোরেল ও মাদক নিয়ন্ত্রণ
# সেলিম ওসমানের স্বপ্ন ইউনিয়নগুলোতে গরুর খামার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থী একেএম শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের প্রার্থী একেএম সেলিম ওসমান দুইভাই মিলে ফাঁকা মাঠে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। দিন রাত এক করে নারায়ণগঞ্জ শহরে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চষে বেড়াচ্ছেন।

 

 

তবে তাদের বিপরীত প্রার্থীদের এখনো মাঠে কোন প্রচার প্রচারণা করতে কাউকে দেখা যায়নি। আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন কিন্তু তাদের বিপরীতে কারা আছেন তাও জানে না নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের ভোটাররা।    

 


তারপরেও প্রতিদিন বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দুই ভাই পথসভা ও উঠান বৈঠক করে যাচ্ছে নেতাকর্মীদের নিয়ে যাতে সাধারন মানুষ তাদের ভোট দেন। তবে ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন সাধারন মানুষের যে অবস্থা হয়েছে। তার জন্য এবার কেন্দ্র গুলোতে ভোটার সংখ্যা বাড়ানোই তাদের মূল্য লক্ষ্য। ফাঁকা মাঠেও তাই বর্তমান এমপি হয়েয়েও রাত দিন প্রচারণায় ব্যস্ত সেলিম ও শামীম ওসমান।

 

 

নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানসহ মোট আটজন প্রার্থী রয়েছে । নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান সহ মোট চারজন প্রার্থী আছে যাদের এখনো নির্বাচনী প্রচারনার কর্মব্যস্ততা চোখে পরিনি।

 


অন্য প্রার্থীরা মাঠে না থাকায় পথসভা ও উঠান বৈঠকে সুবিধা নিচ্ছে দুই ভাই। তারা বিভিন্ন স্থানে গিয়ে এতো বছরে যে কাজ করেছে তার বিবরণ দিচ্ছেনও ভোটারদের নানা ধরনের আশ্বাস দিচ্ছেন। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ফতুল্লাকে নতুন বউ রূপে সাজানো ঘোষণার দিয়েছিলো ২০১৯ সালে  কিন্তু তার মেয়াদ প্রায় শেষ হলেও এখনো ফতুল্লা বেশির ভাগ এলাকার রাস্তা এখনো বেহাল দশা ও ডিএনডিবাসী এখনো আতংকে দিনে পার করছে।

 

 

তার মধ্যে সাধারণ মানুষকে এখন নতুন স্বপ্ন দেখাচ্ছে শামীম ওসমান আর সেটি হচ্ছে মেট্রোরেল। পুরানো কথাই এখনো রাখতে পারেনি শামীম ওসমান তাই নতুন স্বপ্নে বিভোর হতে পারছেনা সাধারণ  মানুষ।

 


আপর দিকে নারায়ণগঞ্জ- ৫ আসনে দুইবারে এমপি সেলিম ওসমান তার এলাকার ৭ টি ইউনিয়নে ও সিটি করর্পোরেশনের ওয়ার্ড গুলোতে উঠান বৈঠকের নামে জনসভা করেই চলছে দিনরাত।  সেখানে তার নিজের অর্থায়নে যে সকল উন্নয়ন করেছে তার প্রচার ও তাদের আগামী দিনের আরো বেশি উন্নয়ন করবে বলে ভোটাদের আশ্বাস দিচ্ছেন।

 

 

যেমন গোগনগর ইউনিয়নে একটি গরুর খামার করে দিবে বলে ঘোষণা দেন ও সেই টাকা দিয়ে বাচ্চাদের দুধ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ক বন্দর উঠান বৈঠকে বন্দর বাসীকে নির্বাচনের পরে ১১টি গরু কেটে খাওয়ানের ঘোষণা দেন।

 


নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে আটজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান নৌকা, জাকের পার্টি থেকে মুরাদ হোসেন জামাল গোলাপ ফুল, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. হাবিবুর রহমান চেয়ার, তৃণমূল বিএনপি থেকে আলী হোসেন সোনালি আঁশ।

 

 

সুপ্রিম পার্টি থেকে মো. সেলিম আহমেদ একতারা, ন্যাশনাল পিপলস পার্টির শহিদ উন নবী আম, বাংলাদেশ কংগ্রেস থেকে গোলাম মুর্শেদ রনি ডাব, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে মো. ছৈয়দ হোসেন মশাল প্রতীক পেয়েছেন।

 


নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি থেকে একেএম সেলিম ওসমান লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া সোনালি আঁশ, ইসলামী ফ্রন্ট থেকে এএমএস একরামুল হক চেয়ার, বাংলাদেশ সুপ্রিম পার্টির ছামছুল ইসলাম একতারা প্রতীক পেয়েছেন।

 


তবে সাধারন ভোটাদের কাছে অন্য প্রার্থী না যাওয়াতে তাদের কেউ চিনতে পারছেনা। তাই অনেকটা সুবিধা নিচ্ছে ওসমান পরিবারের দুই সন্তান সেলিম ও শামীম। এবং নির্বাচনী ৪ ও ৫ আসনে তাদের দুই ভায়ের পোস্টার ছাড়া অন্য কারো পোস্টারও দেখা যায়নি। তাই সেলিম ওসমান ও শামীম ওসমান বিভিন্ন স্থানে গিয়ে বলছেন আমাদের বিপক্ষে কারা নির্বাচন করেছে আমরাও জানি না, ভোটারাও জানে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন