Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমান সাহেব ২৬শ কোটি টাকার কাজ এনে দিয়েছে: লিপি ওসমান

Icon

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ পিএম

শামীম ওসমান সাহেব ২৬শ কোটি টাকার কাজ এনে দিয়েছে: লিপি ওসমান
Swapno


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, আল্লাহর কাছে আমাদেরও জবাব দিতে হবে। কর্মের ফল দুনিয়াতেই পাবে। সাত তারিখে ভোটকেন্দ্রে উপস্থিতির মাধ্যমে ওদের জবাব দিবেন। বিএনপি এখন চার পাঁচ জন করে চোরের মত লিফলেট ছড়ায়।

 

 

ঘরে ঘরে যাওয়ার সাহস তাদের নেই। তারা ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে চায়। গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের এর আয়োজনে বৃহত্তর তল্লা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি। এসময় তার ছেলে অয়ন ওসমানও সেখানে বক্তব্য রাখেন।

 

 

তিনি আরও বলেন, যিনি উন্নয়ন করে তার পাশে যদি আমরা না থাকি তাহলে ভবিষ্যতে আর কেউ উন্নয়নের জন্য এগিয়ে আসবে না। কারণ তারা ভাববো উন্নয়ন না করেও ভোট পাওয়া যায়। এর আগের বার এখানে এসেছিলাম। সে সময় এখানে কোন রাস্তা ছিল না। শামীম ওসমান সাহেব ২৬শ  কোটি টাকার বিনিময়ে রাস্তা, গ্যাস, ইলেক্ট্রিসিটি এনে দিয়েছে।

 

 

তিনি বলেন, বিএনপি এখন মানুষ পুড়িয়ে আবারও কলা কৌশলে নেমেছে। কয়েক দিনের জন্য মানুষ পোড়ানো বন্ধ রেখেছে। জনগণের আন্দোলন করতে গিয়ে জনগণকে পুড়িয়ে মারা তাদের কাছে কোন ব্যাপার না। বাসে আগুন দেয়ার সময় চিন্তা করে না ওই বাসে বিএনপির কেউ আছে কীনা। ক্ষমতার জন্য ওরা যেকোন কিছু করতে পারে।

 

 

আমরা সচেতন না হলে এই পুড়ে যাওয়া মানুষগুলো বিচার পাবে না। তিনি আরও বলেন, আমরা বিচারে ভুল করলে যে যেই দলই করেন কাল আপনার সন্তানও কষ্ট পাবে। তাই ওদের থামাতে হবে৷ ওদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, উন্নয়নের জন্য প্রতিবাদের জন্য ভোট চেয়ে গেলাম।

 

 

ভোট দিতে যাবেন। যদি মনে করেন আমার কথা সত্য তাহলে ভোট দেয়া নিয়ে পিছপা হবেন না। যেন বিদেশি অতিথিরা এসে দেখতে পায় আমাদের জনগণ কতটা সচেতন, সাবধান ও প্রতিবাদী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন