Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ ৪ আসনে একতারা প্রতীকের প্রার্থী সেলিম আহমেদের গণসংযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ পিএম

নারায়ণগঞ্জ ৪ আসনে একতারা প্রতীকের প্রার্থী সেলিম আহমেদের গণসংযোগ
Swapno

 

নারায়ণগঞ্জ ৪ আসনের প্রভাবশালী নেতা শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্দিতা করছেন সেলিম আহমেদ । আগামী ৭ই জানুয়ারি আসন্ন দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে বাংলাদেশ লিবারেল ইসলামিক জোট (সুপ্রিম পার্টির) একতারা প্রতীকের পদপ্রার্থী  সেলিম আহামেদ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

 

২৯ ডিসেম্বর (শুক্রবার) সোমবার বিকাল ৪ ঘটিকায় নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকা থেকে নির্বাচনি প্রচারণায় প্রায় ৬-৭ হাজার নেতাকর্মী নিয়ে   শুরু করে সস্তাপুর, ক্যামব্রিয়ান স্কুল, জেলখানা, নতুন কোর্ট মেট্রো গার্মেন্টস রোড ঘুরে, আবারো শিবু মার্কেট হয়ে লামাপাড়া এসে শেষ হয়।

 

একতারা প্রতিক এর পদপ্রার্থী  ও লিবারেল ইসলামিক জোটের মহাসচিব  সেলিম আহাম্মেদ গণসংযোগ চালায় পরে মুরুব্বিদের কাছে দোয়া প্রার্থণা, ছোটদের মাথায় হাত বুলিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে নির্বাচনের ডাক পৌঁছান তিনি। এসময় এলাকাবাসীর সাথে কুশোল-বিনিময় করার সময়ে একতারা প্রতিকের  শুভেচ্ছা জানানো হয়। 

 

জানাযায়, এর  আগে  গত ২২ (ডিসেম্বর) শুক্রবার  বিকেলে রামারবাগ এলাকা থেকে নির্বাচনি প্রচারনা জন্য একতারা প্রতিক এর পদপ্রার্থী  সেলিম আহাম্মেদ গণসংযোগ  এর বের হলে এক দল লোক এসে তাদের বাধা দেয় তাদের মধ্যে অন্যতম ইমরান হোসেন বাবা আফজাল হোসেন সহ এরো একাধিক লোক সহ সেলিম আহাম্মেদ ও তাদের লোক জনের উপর হামলা চালায় পরে নেতাকর্মী দের মধ্যে পদপ্রার্থী  সহ ৫ থেকে ৬ জন কে পিটিয়ে গুরুতরভাবে আহত করা হয়। তার পরেও নির্বাচনি প্রোচারনায় সেলিম আহাম্মেদ থেমে নেই তিনি তার নির্বাচনি এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। 

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। গেল ১৮ ডিসেম্বর হতে নানা কৌশলে নিজ নিজ আসনভিত্তিক এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত তারা।

 

১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণা করছেন নারায়ণগঞ্জের ৫ টি আসনের প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। তার পরে  ৭ জানুয়ারী হবে  ভোট গ্রহণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন