সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণায় পারভীন ওসমান ও আজমীর ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসামানের পক্ষে নারয়ণগঞ্জ-৫ আসনে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানরে স্ত্রী পারভীন ওসমান ও একমাত্র পুত্র আলহাজ্ব একেএম আজমীর ওসমান সদর ও বন্দরবাসীর মাঝে নির্বাচনী প্রচারণা করছেন।
গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) শহরে নিতাইগঞ্জ বাপ্পিচত্তর এলাকা থেকে শুরু করে (সদর ও বন্দর) বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারনা করে ও লিফলেট বিতরন করেন।
যুবনেতা একেএম আজমীর ওসমান বলেন, আমার পিতা যে ভাবে আপনাদের পাশে ছিলো। আমার পিতা নাসিম ওসমান মারা যাওয়ার পরে আমার চাচা সেলিম ওসমান আপনাদের সেবা করেছে ও আপনাদের (সদর ও বন্দর) এলাকায় অনেক উন্নয়ন করেছে। তাই আগামী দিন গুলোতে যাতে আপনাদের সেবা করতে পারে তাই আগামী ৭ জানুয়ারী আপনারা পরিবার নিয়ে সকলে ভোট দিবেন। যাতে উন্নয়নের ধারা বজায় থাকে।
আজমেরী ওসমানের নেতৃত্বে বিজয় রেলিতে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলহাজ¦ কাজি আমির, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ প্রধান, রহমত উল্লাহ, নাসির হোসেন, হোসেন রেজা, খাইরুদ্দিন মোল্লা, শাকিল, আকতার নুর, সুমন, মো: মনির হোসেনসহ হাজার নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা।


