শামীম ওসমানের গণসংযোগে মাসুদ ভূঁইয়ার বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৪ ( ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমানের নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা মো. মাসুদ ভূঁইয়ার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে নজরকাড়া বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে।
গতকাল শুক্রবার ( ২৯ ডিসেম্বর ) বিকেল সাড়ে তিনটায় পঞ্চবটি মোড় থেকে নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান গণসংযোগ ও প্রচারণায় শুরু করে হরিহর পাড়া স্কুল মাঠে নির্বাচনী উঠান বৈঠক যোগদান করেন। এসময়ে পঞ্চবটি মোড় আঃ গফুর সুপার কমপ্লেক্সের সামনে থেকে আওয়ামী লীগ নেতা মাসুদ ভূঁইয়ার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল নিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজনা বাজিয়ে শামীম ওসমানকে ফুলের তোড়া নৌকা দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন।
পরে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণায় এবং উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এসময়ে মাসুদ ভূঁইয়ার নেতৃত্বে থাকা নেতাকর্মীদের মুখে নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশ। নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনার নৌকা, শামীম ভাইয়ের নৌকা, উন্নয়নের মার্কা নৌকা নৌকা, ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।
এদিকে পঞ্চবটি মোড়ে আওয়ামী লীগ নেতা মাসুদ ভূঁইয়ার নেতৃত্বে নৌকার মাঝি একেএম শামীম ওসমানের গণসংযোগ ও প্রচারণায় অংশগ্রহণ এবং তাকে ফুল দিয়ে বরন করার জন্য জুম্মার নামাজের পর থেকেই এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লার সাধারণ জনগণ খন্ড খন্ড মিছিল নিয়ে নৌকা মার্কায় ভোট চাই শ্লোগানে শ্লোগানে পঞ্চবটি আঃ গফুর সুপার কমপ্লেক্সের সামনে এসে জড়ো হতে থাকেন।


