Logo
Logo
×

রাজনীতি

শীতেও ঘাম ঝরছে নৌকার প্রার্থীদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ পিএম

শীতেও ঘাম ঝরছে নৌকার প্রার্থীদের
Swapno

 

# মাঠে ঝাঁজ দেখাচ্ছে জাপা প্রার্থীরা

 

 

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। বিএনপি এ নির্বাচন বর্জন করেছে। বিএনপি নির্বাচন বর্জন করলেও সারাদেশে স্বতন্ত্র প্রার্থীদের ছড়াছড়িতে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। তবে নারায়ণগঞ্জের ৫টি আসনের নির্বাচনের চিত্র ভিন্ন রকম। নারায়ণগঞ্জে ৩টি আসনে নির্বাচনে নৌকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বী থাকলেও দুটি আসনে শক্তি শালী প্রতিদ্বন্দ্বী নেই।

 

এখানে প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে নৌকা-কেটলি, জাপার লাঙ্গল মার্কা সহ অন্যান্য প্রতীকের প্রার্থীরা। তবে নৌকা-লাঙ্গলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছে বিশ্লেষকরা। প্রতিদ্বন্দ্বিরা ভোট প্রচারণায় নেমেছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ও গণসংযোগ করছেন, নির্বাচনী সভা করছেন। কোথাও কোথাও কেউ কেউ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করছেন। নির্বাচন কমিশন কাউকে কাউকে তলব করছেন, শোকজ করছেন। আবার কাউকে সর্ক পর্যন্ত করা হচ্ছে।

 

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী সাংসদ শামীম ওসমানের বিপক্ষে কোন শক্তিশালী প্রার্থী না থাকায় প্রচারনার মাঠে তিনি একাই গণসংযোগ করে যাচ্ছেন। তার বিপক্ষের প্রার্থীদের কাউকে তেমন ভাবে প্রচরানার মাঠে দেখা যাচ্ছে না। একইভাবে নারায়ণগঞ্জ-৫ আসনেও লাঙ্গলের প্রার্থী সেলিম ওসমান নির্বাচনের প্রচারণার মাঠে একাই গণসংযোগ সভা করে যাচ্ছেন।

 

তার বিপক্ষের প্রার্থীদেরও তেমন ভাবে মাঠে দেখা যাচ্ছে না। এমনকি তারা প্রচারণায়ও নেই। তাই এই দুটি আসনে তারা টানা চতুর্থ বারের মত নিশ্চিত এমপি হবে জেনেও নির্ভার হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এই শীতের মাঝেও ওসমান পরিবারের দুই সহোদর প্রচারণায় ঘাম ঝরছে।

 

অপরদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে দীর্ঘ ১০ বছর পর নৌকার প্রার্থী কায়সার হাসনাতকে পেয়ে এখানকার আওয়ামী লীগের নেতারা উৎফুল্ল ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি এর আগে ২০০৮ সনের নির্বাচনে এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে ২০১৪ সনের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা এমপি নির্বাচিত হন। তিনি টানা দুই বারের এমপি হওয়ার পর এখন তৃতীয় বারের মত জয়ের ধারা বজায় রাখতে নৌকার প্রার্থী সাথে প্রতিযোগিতায় রয়েছেন।

 

তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছে নারায়ণগঞ্জ-৩ আসনে জাপার প্রার্থীর সাথে নৌকার প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই হবে। জাতীয় পার্টির প্রার্থীর ভরসা বিএনপি সমর্থকদের ভোট। তার ভাষ্য মতে, মানুষ ভোট দিতে পারলে তিনিই জয়ী হবেন। তাই রাজনৈতিক মহল এখানে লাঙ্গলের প্রার্থী বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা থাকায় নৌকার প্রার্থী কায়সার হাসনাতের ঘাম ঝরছে বলে মনে করেন।

 

নারায়ণগঞ্জ-৩ আসনের মত নারায়ণগঞ্জ-২ আসনেও আওয়ামী লীগ মনোনীত নৌকার তিনবারের বর্তমান এমপি নজরুল ইসলাম বাবুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন। ইতোমধ্যে তাদের দুজনের মাঝে প্রচারণার সাথে কথার লড়াই জমে উঠেছে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না।

 

আলমগীর শিকদার লোটন জাতীয় পার্টির প্রার্থী হলেও তিনি রাজনীতিতে এমপি নজরুল ইসলাম বাবুর সিনিয়র। আর এজন্য তাকে প্রতিদ্বন্দ্বী মনে করেই মাঠে জোরে সরে নেমেছে নৌকার প্রার্থী। এখানেও নৌকার প্রার্থীকে ঘাম ঝরাচ্ছে লাঙ্গলে প্রার্থী। তাদের মাঝেও হাড্ডা হাড্ডি লড়াই হতে যাচ্ছে।

 

তবে সব কিছুর আলোচনার মাঝে রয়েছে নারায়ণগঞ্জ-১ রুপগঞ্জ আসন। এই আসনে তৃনমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম প্রার্থী থাকলেও নৌকার প্রার্থীর সাথে মুল লড়াই হতে যাচ্ছে স্বতন্ত্রপ্রার্থীর। এখানে টানা তিনবারের এমপি গোলাম দস্তগীর গাজী চতুর্থবার এমপি হওয়ার জন্য এবারও মানুষের কাছে ভোট চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

কিন্তু তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে রয়েছেন শাহজাহান ভূঁইয়া। তিনি রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এমপি প্রার্থী হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এখানে আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী লীগ মাঠ কাপাচ্ছে। নৌকার প্রার্থীর সাথে স্বতন্ত্রপ্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই হবে। তবে এখানে তৃনমূল বিএনপির প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থী তে ঘাম ঝরছে নৌকার প্রার্থীর।   

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, নির্বাচন প্রচারণা শুরুর আগে অনেকে ধারণা করেছিল যে, বিএনপি বিহীন নৌকার প্রার্থীরা এবার হয়তো সহজ জয় পাবে। এ ধারণা থেকে কোনো কোনো আসনে নির্ভাব ছিলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা। কিন্তু সময় যত ঘনিয়ে আসছে প্রতিটি আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠে যাচ্ছে।

 

বিশেষ করে নারায়ণগঞ্জের ৩টি আসনে ঘাম ঝরছে নৌকার প্রার্থীদের। এর ফলে কোনো কোনো জনপ্রিয় প্রার্থী চাইলেও আর বসে থাকতে পারছেন বা অলস সময় কাটানোর ফুরসত নেই। তাকে নির্বাচনের মাঠে থাকতে হচ্ছে। প্রচারণা চালাতে হবে। ফলে এ পরিস্থিতিতে পৌষের এই শীতেও ঘাম ঝরাতে হচ্ছে নৌকার প্রার্থীদের। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন