Logo
Logo
×

রাজনীতি

অপেক্ষা সাখাওয়াত-কালাম-বাবুলের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

অপেক্ষা সাখাওয়াত-কালাম-বাবুলের

অপেক্ষা সাখাওয়াত-কালাম-বাবুলের

Swapno

নারায়ণগঞ্জের হাট-ঘাট মাঠ থেকে শুরু করে সর্বত্রে নির্বাচনী বাতাস বইছে। ২০২৪ সনের ৫ আগষ্ট থেকে পালিয়ে থাকা দল আওয়ামী লীগ বিহীন নির্বাচন হতে যাচ্ছে এবার। কিন্তু নির্বাচনের মাঠে জামায়াত বিএনপির প্রার্থীদের মাঝে মুল লড়াই হতে যাচ্ছে তা ধরে নিয়ে নারায়ণগঞ্জের দুই দলের প্রার্থীরা পুরোদমে প্রচারনায় রয়েছে।


কিন্তু নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ প্রচারনার পাশা পাশি মনোনয়ন বঞ্চিতদের কাছে গিয়ে সাক্ষাত করে সমর্থন আদায়ের সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছে। কয়েকজন বাদে বিএনপির সকলেই মাসুদুজ্জামানকে সমর্থন জানিয়ে জয়ী করার জন্য কাজ করে যাবেন বলে জানান। কিন্তু এখনো মহানগর বিএনপির শীর্ষ নেতা সহ সাবেক এমপির সমর্থন পান নাই মাসুদুজ্জামান। যদিও তাদের বাড়িতে দেখা করেছেন তিনি।


এদিকে গতকাল ২৬ নভেম্বর বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় হোসিয়ারী অ্যাসোসিয়েশনের কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির ব্যানারে মত বিনিময় সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। কিন্তু ওই মত বিনিময় সভায় উপস্থিত হননি সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল, ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। এতোদিন মাসুদুজ্জামানের সমালোচনা করা মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু  গতকাল মতবিনিময় সভা করে নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান তিনি। এমনকি অন্যান্য মনোনয়ন বঞ্চিতদেরকেও এক কাতারে আসার আহবান জানান।


এময় মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশ্য করে টিপু বলেন, আমিও নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন চেয়েছিলাম দল যাকে যোগ্য মনে করেছে তাকে দিয়েছে। আর অনেকে মনোনয়ন চেয়েছে কিন্তু তারা পানা নাই। এমনকি তারা এই সভায় আসেন নাই। আমি তাদেরকে আহ্বান করবো আপনারা আসুন, দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে কেন্দ্র ঘোষিত প্রার্থীকে বিজয়ী করতে একত্রে কাজ করুন। মাসুদ ভাই আপনি ভয় পাবেন না। আমরা বিএনপির সকলে আপনার সাথে আছি। আপনাকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো। এর আগে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে গত ৩ নভেম্বর মাসুদুজ্জামান মাসুদকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়।


এরপর মনোনয়ন প্রত্যাশী অন্যান্য হেভিওয়েট প্রার্থীরা এক মঞ্চে এসে ঐক্য গঠন করেন। ঐক্যমতে পৌছানো ওই সকল হেভিওয়েট নেতাদের মাঝে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুও ছিলেন। এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল। আর এই ঐক্যের পেছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কালাম পুত্র আবুল কাউসার আশা। তবে এখানে অন্যান্য মনোনয়ন বঞ্চিতরা একনো মাসুদুজ্জামানের পক্ষে মাঠে নামেন নাই এমনকি তার পক্ষে মাঠে নামবেন কি না তা নিয়ে এখনো পরিষ্কার করেন নাই। তবে মহানগর বিএনপি সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন তারা চুড়ান্ত মনোনয়ন পর্যন্ত পর্যবেক্ষন করবেন।


অপরদিকে মাসুদুজ্জামানকে দল থেকে দেওয়ার মনোনয়নের সিদ্ধান্তের বিরোধীতা করে সব থেকে বেশি কঠোর সমালোচনা করেছেন আবু আল ইউসুফ খান টিপু। সভা সমাবেশে বক্তব্য দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি তীব্র সমালোচনা করেছেন মাসুদুজ্জামান মাসুদের। কখনো তাকে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দালাল, কখনো আওয়ামী লীগ ও ওসমানদের দোসর, কখনো কালো টাকার মালিক, কখনো গডফাদার, কখনো অর্থের দাম্ভিকতা দেখাচ্ছেন বলে বক্তব্য রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আল্লাহর কাছে বিচারও দিয়েছেন তিনি। মনোনয়ন বঞ্চিতদের মঞ্চ থেকে যখন দল থেকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষার ঘোষণা দেওয়া ছিল সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই এবার ঐক্যমঞ্চ ছেড়ে মাসুদুজ্জামানের দিকে হাত বাড়িয়ে দিয়ে হাত মেলালেন আবু আল ইউসুফ খান টিপু।


নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, তিনি সরাসরি মাঠে না থাকলেও দলের কঠিন সময়ে এবং নেতাকর্মীদের দুঃসময়ে তাদের পাশে ছিলেন। তিনি বলেন, “এখানে আমি তেমন কেউ না। দায়িত্ব আপনাদেও মহানগর, থানা, ওয়ার্ড, ইউনিট এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। টিপু ভাই আমার বন্ধু মানুষ হলেও তিনি মহানগর বিএনপির কান্ডারি। কখন কী করতে হবে সবকিছু তার নখদর্পণে।


আগামী ত্রয়োদশ সাংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ (ধানের শীষের) প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মহানগর বিএনপির আয়োজনে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। আজ (২৭ নভেম্বর) বৃহস্পতিবার বিকালে নগরীর খানপুর বরফকল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে ঘিরে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে গুঞ্জন উঠেছিলো এই জনসভায় মাসুদুজ্জামানের মনোনয়ন বাতিল চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া ৪ মনোনয়ন বঞ্চিত নেতা থাকবেন।


এমন নানা গুঞ্জন উঠলে সেই চার মনোনয়ন বঞ্চিতদের সাথে যোগাযোগ হলে তারা জনসভা বিষয়ে জানেন না বললে ও জনসভায় ধানের শীষের প্রার্থীর পক্ষে থাকার প্রতিশ্রুতি দেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসফি খনি টিপু। গতকাল বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মিশনপাড়া এলাকার হোসিয়ারি সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা হয়। সেই প্রস্ততিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মাসুদুজ্জামান মাসুদ। সেই অনুষ্ঠানে মাসুদুজ্জামানকে সমর্থন দিয়ে তার পক্ষে একত্মতা প্রকাশ করেন টিপু।


কিন্তু সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সাবেক সাংসদ সদস্য এড. আবুল কালাম, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুলকে দেখা যায়নি। কিন্তু সেই অনুষ্ঠানে এক বক্তব্যে টিপু বলেন, আগামী কাল জনসভার পর থেকেই সাখাওয়াত, কালাম, বাবুল সাহেবদের সাথে নিয়ে মাসুদুজ্জামানের পক্ষে আমরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবো। তার এমন রহস্যময় বক্তব্যে তৃণমূলে প্রশ্ন উঠছে সত্যিই কি তৃণমূলের গড়ে উঠা ঐক্যে টিপুর মতো তার ও ভেঙে মাসুদুজ্জামানকে সমর্থন করবে। এমন নানা আলোচনা-সমালোচনা উঠছে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে।


সূত্র জানিয়েছে, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু নানান সুবিধাস্বার্থে মাসুদুজ্জামানকে সমর্থন দিলেও বাকিরা এখনো সমর্থন বিষয়ে চিন্তা করেননি। কিন্তু মাসুদুজ্জামানের জনসভায় প্রধান অতিথি হিসেবে থেকে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের জন্য চ্যালেঞ্জ সরূপ। তিনি এই জনসভায় বিভিক্ত নারায়ণগঞ্জ-৫ আসনকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিলে ও গতকালকে মিশনপাড়ায় সেই জনসভার প্রস্তুতিতে হেভিওয়েট ৩ নেতাকে উপস্থিত না থাকায় অনেকটাই আলোচনা উঠছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন