Logo
Logo
×

রাজনীতি

মান্নান-মোশারফের উপর ছায়া সরল মামুন মাহমুদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

মান্নান-মোশারফের উপর ছায়া সরল মামুন মাহমুদের

মান্নান-মোশারফের উপর ছায়া সরল মামুন মাহমুদের

Swapno

# শীঘ্রই মান্নানের সাজানো কমিটি নড়বড়ে হতে পারে


নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন দেয়ার পূর্বে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জকে নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন গঠিত হলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মামুন মাহমুদ এক প্রকার সমর্থন করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে। কিন্তু নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমর্থন আদায় করে ফেলেছেন এমন মর্মে পুরো সিদ্ধিরগঞ্জে মামুন মাহমুদের বলয়কে ধ্বংশে পরিণত করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।


পরবর্তী নারায়ণগঞ্জ-৩ আসনে মামুন মাহমুদ বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এক প্রকার বিরুদ্ধচারণ করেন। কিন্তু সম্ভাব্য মনোনয়ন আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দেয়া হলে সেখানে মান্নানের বিরুদ্ধচারণ করে মামুন মাহমুদ মনোনয়ন প্রত্যাশীদের নেতৃত্বে ৭জনের ঐক্যজোটে যোগ দিয়ে তারেক রহমান বরাবর মান্নানের মনোনয়ন বাতিলে আবেদন জানান।


সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের পূর্ণ আস্থায় ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। কিন্তু মনোনয়ন কেন্দ্রীয় স্বার্থে মামুন মাহমুদকে এড়িয়ে গিয়ে মামুন মাহমুদের পৈতিক এলাকা সিদ্ধিরগঞ্জে মামুন মাহমুদের বলয়কে বিভিন্ন প্রলোভনে এবং মামুন মাহমুদের আস্থাকে পুঁজি করে মামুন মাহমুদ বলয়কে মান্নান বলয়ে পরিণত করলে তখনই ল সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উপর থেকে মামুন মাহমুদ তার ছায়া সড়িয়ে ফেলেন।


তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হন মামুন মাহমুদ। পরবর্তীতে নারায়ণগঞ্জ-৩ আসনে মান্নান মনোনীত হলে মান্নানের বিরুদ্ধচারণ করে মামুন মাহমুদ মনোনয়ন প্রত্যাশীদের নেতৃত্বে ৭জনের ঐক্যজোটে যোগ দিয়ে তারেক রহমান বরাবর মান্নানের মনোনয়ন বাতিলে আবেদন জানান। এরমধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে যায় সোনারগাঁ উপজেলা বিএনপির পিছনে ছায়া নেই মামুন মাহমুদের।


এদিকে সোনারগাঁ উপজেলা বিএনপিতে আলোচিত রয়েছে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মামুন মাহমুদের সাথে রাজনৈতিক বন্ধু যার কারণে সোনারগাঁ উপজেলা বিএনপির কমিটি ভাগাতে সহজ হয়েছিল মান্নানের। কিন্তু মান্নানের সাথে স্বার্থের হিসেব নিকেশে মোশারফ তার রাজনৈতিক বন্ধুকে পাল্টি মেরে মান্নানের সাথে স্বার্থের রাজনীতিতে মগ্ন হন। যার কারণে শীঘ্রই নড়বড়ে হতে পারে আজহারুল ইসলাম মান্নানের সাঁজানো বাগান উপজেলা বিএনপির কমিটি।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন