Logo
Logo
×

রাজনীতি

দোটানায় মহানগর বিএনপি

Icon

এম মাহমুদ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

দোটানায় মহানগর বিএনপি

দোটানায় মহানগর বিএনপি

Swapno

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দোটানায় পড়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সম্ভাব্য প্রার্থী বিরোধীতায় থাকলেও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য প্রার্থী মাসুদুজ্জামানকে সমর্থন জানান। কারণ তিনি দলীয় প্রার্থী এবং দলীয় সিদ্ধান্তের সাথে একমত।


তবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান সকল মনোনয়ন প্রত্যাশীদের সমন্বয়ে ঐক্যজোটে এখনও রয়ে গিয়েছেন। যার ফলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এখন দোটানায় রয়েছে। কিন্তু নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারের কার্যক্রমে এখনো ঐক্যমতে সংগঠন পরিচালনা করছেন সাখাওয়াত-টিপু।


সূত্র বলছে, গত ২৪নভেম্বর ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে একটি সভা হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয় ২৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের বরফকল মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে সেখানে প্রধান অতিথিও থাকবেন নজরুল ইসলাম আজাদ। তবে ঢাকায় নজরুল ইসলাম আজাদের সাথে সভা হওয়ার পর থেকেই গুঞ্জন উঠতে থাকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নেতৃত্বে ঐক্যজোটের ভাঙন ধরতে যাচ্ছে।


২৬ নভেম্বর হোসেয়ারী এসোসিয়েশনের ভবনে এক সভার আয়োজন করা হয়। যেখানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু খোদ নিজেই মহানগর বিএনপির বৃহৎ অংশ এবং সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে সভা করেন এবং সেখানে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাসুদুজ্জামান। এসময়


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বক্তব্যে বলেন, আজকে এখানে উপস্থিত হননি মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক এমপি আবুল কালাম, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল ও যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। আমি তাদের বলবো আর রাগ নয়। আসুন আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও আমাদের রাজনৈতিক অবিবাবক তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন আমরা সবাই তার জন্য এক কাতারে দাড়াই। তিনি আরও বলেন, তারেক রহমানের যে বার্তা নিয়ে আগামীকাল আসবেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।


আমরা আমাদের নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখে কালকে আমরা জনসভায় অংশগ্রহণ করবো। মাসুদুজ্জামান আনেক চড়াই উৎরাই পার করে মনোনয়ন নিয়ে এসেছে। সে ভাগ্যবান। আমরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামীকাল আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে জনসভা সফল করবো। তবে আপনার কাছে একটাই দাবী, আমার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদের ত্যাগকে মূল্যায়ন করতে হবে। তবে এই জনসভায় সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্ব করার কথা থাকলেও প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ ২৭নভেম্বর  জনসভায় বলেন সাখাওয়াত হোসেন খানের পুত্র অসুস্থ থাকায় তিনি সভায় অংশ নেয়নি।


পরদিন ২৮নভেম্বর সকালে সাখাওয়াত-টিপু মহানগর বিএনপির ব্যানারে মেডিকেল ক্যাম্প এবং খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়ারও আয়োজন করেন। পরবর্তী ২৮ নভেম্বর বিকেলে মনোনয়ন প্রত্যাশীদের সমন্বয়ে ঐক্যজোটে ডাকা সমাবেশে যোগ দিয়ে তিনি জানান দেন জানান দেন তিনি এখনো মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গেই রয়েছে। তবে এর আগে চার জনের সমন্বয়ে ঐক্যজোটে ছিলেন আবু আল ইউসুফ খান টিপু। কিন্তু দলীয় সিদ্ধান্তকে প্রধান্য দিয়ে টিপু মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে শুরু করেন। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দুজন দুই জায়গায় মনোনয়ন কেন্দ্রীক রাজনীতিতে ব্যস্ত থাকায় দোটানায় পড়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন