গিয়াসউদ্দিনের কৌশলে ধরাশায়ী হতে যাচ্ছেন মান্নান-রেজাউল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
গিয়াসউদ্দিনের কৌশলে ধরাশায়ী হতে যাচ্ছেন মান্নান-রেজাউল
নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্বাচনী কৌশলে ধরাশায়ী হওয়ার পথে উক্ত আসনের হেভীওয়েট অপর দুই প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম।
কেননা ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম থেকেই ঢিমেতালে প্রচার প্রচারণায় ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন। কিন্তু সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় সমর্থকরা কাজ করলেও তিনি প্রকাশ্যে ভোট প্রার্থনায় সরাসরি নামেনি।কিন্তু সম্প্রতি সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং প্রকাশ্যে নির্বাচনী প্রচারণার মধ্যে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ভোটের মাঠের কৌশলে ধরাশায়ী হতে যাচ্ছেন মান্নান-রেজাউল।
সূত্র বলছে, গত ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে উদ্দেশ্য করে বলেন, অর্থলেনদেনের মাধ্যমে অশিক্ষিত প্রার্থীকে বিএনপি মনোনীত করেছেন বলেছেন মুহাম্মদ গিয়াসউদ্দিন দাবি করেছেন। একই দিনে সোনারগাঁ সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বলেন, আমি এম এ পাশ করে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। রেজাউল করিম সাহেবও এমএ পাশ করেছেন। আরও যারা মনোনয়ন চেয়েছে তারাও এমএ পাশ ছিল।
আমরা সকলে মনোনয়ন চেয়েছিলাম। আমাদের দেয়নি, দিয়েছে মাত্র স্বাক্ষর করা শিখেছে এমন লোককে। এছাড়া নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের অপর স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম নিয়ে তিনি মন্তব করে বলেন, যে শক্তিটা তার ছিল সেই শক্তিটা অনেকটা কমে গিয়েছে। উনি বিচক্ষণ উনার সাথে যারা ছিলেন তারা বিচক্ষণ ছিলেন। আমরা যে এক্টিভিটিসটা এখন চলছে আমরা ৬০ জন সমর্থক এমএ পাশ ছেলে-মেয়ে ১০টা গাড়ি নিয়ে সোনারগাঁয়ে নির্বাচনী কাজ করছেন কেউ দেখছেন কেউ দেখেননি।
এছাড়া এমন কোন ইউনিয়ন নেই সোনারগাঁয়ের কেন্দ্র কমিটি গঠন করে নির্বাচনী কাজ না চলছে। (রেজাউল করিম) উনাকে বুঝানোর চেষ্টা করা হয়েছে উনার সাথে যুক্তিতর্কে আসা হবে যে,আপনি যাদের নিয়ে কাজ করছেন সে মানুষগুলোর নাম বলেন উনি ১১ জন মানুষ দেখাতে পারেন ১১ টা ইউনিয়নে এরা দায়িত্ব নিয়ে কাজ করবে আমি সরে যাব যদি ১১ জন না দেখাতে পারেন এখানে নির্বাচনের প্রতিযোগীতার বিষয়ে কোন প্রকার কম্পোমাইজ নাই। আমার বিশ্বাস আমি তাকে বুঝাতে সক্ষম হব।
এদিকে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনের প্রতিটি এলাকায় বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান গিয়াস-রেজাউল বলয় দুর্গ ভেঙে অবস্থান সৃষ্টির চেষ্টা চালালেও গিয়াসউদ্দিনের কৌশলের কাছে বরাবর ছিঁটকে পড়ছেন মান্নান। এছাড়া সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনের প্রতিটি এলাকায় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম নিজের অবস্থান সৃষ্টি করতে বরাবরই ব্যর্থ হচ্ছেন।
সেই সাথে তার সমর্থকদের অনেকেই তার সঙ্গ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। যার কারণে রেজাউলের অবস্থান তলানীতে। এতে করে গিয়াসউদ্দিন রেজাউল করিমকে ছাড় না দিয়ে তার কৌশলে বুঝিয়ে সড়ে দাড়ানোর অনুরোধ জানাবেন। এতে করে একপ্রকার গিয়াসউদ্দিনের কৌশলের কাছে নির্বাচনী খেলায় ধরাশয়ী হবেন মান্নান-রেজাউল।


