Logo
Logo
×

রাজনীতি

বিএনপির মান্নানকে ফুলের মালা শিবলীর

Icon

এম মাহমুদ

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

বিএনপির মান্নানকে ফুলের মালা শিবলীর

বিএনপির মান্নানকে ফুলের মালা শিবলীর

Swapno


নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিয়ে বরণ করেছে উক্ত আসনেরই জামায়াতের ১১দলীয় জোটের প্রার্থী হিসেবে থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহজাহান শিবলী। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সাপ্তাহ খানেক আগে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ১১দলীয় জোটের নেতাকর্মীরা আঁচ করতে পেরেছিলেন শিবলী ১১দলীয় জোটের সমর্থন পেয়েও বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে জয়ের সুযোগ করে দিচ্ছেন। এছাড়া বিএনপির প্রার্থী মান্নানের বিপরীতে ১১দলীয় জোটের প্রার্থী হিসেবে যোগ্য ছিলেন শিবলী।


যার কারণে ১১দলীয় জোটের বিভিন্ন দলের সমর্থকদের তীব্র দাবির সম্মুখে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ইকবাল ভূইয়াকে ১১দলীয় জোট সমর্থন করেন। আর এই সমর্থন নিয়েও শাহজাহান শিবলী বিভ্রান্ত সৃষ্টি করে নিজেকে ১১দলীয় জোটের সমর্থিত প্রার্থী দাবি করতে থাকেন। পরবর্তী ১১দলীয় জোটের নীতি নির্ধারকরা বিষয়টি ষ্পষ্ট করলে নির্বাচনী মাঠ ত্যাগ করতে বাধ্য হন শিবলী। কিন্তু নির্বাচনী মাঠ ছাড়লেও একই জোটের প্রার্থীকে পরাজিত করার লক্ষ্যে দ্বিধাবোধ করেননি শিবলী। তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কাছে একই জোটের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ইকবাল ভূইয়াকে পরাজিত করতে নেপথ্যে কাজ করেছিলেন। তারই প্রমাণ দিয়েছেন নির্বাচনের পর বিএনপির বিজয়ী প্রার্থীর বাড়িতে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে।



 সূত্র বলছে, ১৪ ফেব্রুয়ারি বিএনপির বিজয়ী প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বাসভবনে গিয়ে ফুলের পড়িয়ে দিয়ে শুভেচ্ছা জানান ১১দলীয় জোটের প্রার্থী তালিকা থেকে বাদ পাড়া শাহজাহান শিবলী। শাহজাহান শিবলীর এমন কান্ডের পর ১১দলীয় জোটের নেতারা তার উপর ক্ষিপ্ত হন। এছাড়া ১১দলীয় জোটের নেতারা ধারণা করেছিলেন শাহজাহান শিবলী বিএনপির মনোনীত প্রার্থীর ইন্দনে ১১দলীয় জোটের প্রার্থী হয়ে টিকে থেকে বিএনপির প্রার্থীকে সহজ জয় নিশ্চিত করে দিতে চেয়েছিলেন। যার কারণে তাকে জোটের প্রার্থী থেকে পরিবর্তন করা হয়। তারপরও তিনি থেমে থাকেননি জোটের প্রার্থীকে পরাজিত করার কৌশলে। ভোটের আগের দিনেও শাহজাহান শিবলী ভোটের মাঠ ত্যাগ করলেও ভোটর স্লিপ বিতরণ করছেন সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশ করেন। শাহজাহান শিবলীর ষড়যন্ত্রের প্রভাবে জামায়াত ইসলামের প্রার্থী জয়ের পথে থাকলেও মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে হাড়তে হয়। কারণ ১১দলীয় জোটের সকল রণকৌশল ফাঁস করে দিতেন বিএনপির প্রার্থীর কাছে শাহাজাহান শিবলী।


যার ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারির ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নাননের প্রাপ্ত ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোটের সাথে তুমুল প্রতিযোগীতায় থেকে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসাইন ভূঁইয়া ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট পেয়ে ২০হাজার ৪৮২ ভোটের ব্যবধানে হেড়ে যান। ১১দলীয় জোটের সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসাইন ভূঁইয়ার পরাজয়ের পিছনের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এই শাহজাহান শিবলী। যার কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী হওয়ার পর তার বাসভবনে যান ফুলের মালা দিয়ে বরণ করে নিতে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন