শামীম ওসমানের কথা মিথ্যা প্রমাণিত হলো
# ‘বিএনপি ক্ষমতায় আসবে না’ বলেছিলেন শামীম ওসমান
# সরকার গঠন করে ক্ষমতায় আসছে বিএনপি
২০২২ সনের ১২ মার্চ বন্দরের এক কর্মী সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে না। আরেকটি সভায় গডফাদার খ্যাত সাবেক এমপি শামীম ওসমান মন্তব্য করেন আন্দোলনের নামে বিএনপি যতই মাঠ গরম করুক না কেন, তারা কোনোভাবেই ক্ষমতায় যেতে পারবে না ।
২০২২ সনের (২৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এছাড়া খেলা হবে তার ডায়লগ সারাদেশে ভাইরাল হয়। কিন্তু শামীম ওসমান নারায়ণগঞ্জে নানা অপরাধীদের গডফদার হিসেবে পরিচিত থাকায় বিতর্কিত ছিলেন। কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে না তার এই মন্তব্য ২০২৬ সনের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলে মিথ্যা প্রমান হয়েছে। কেননা আজ বিএনপির জোটের ২১২ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এছাড়া একই দিনে বিএনপির মন্ত্রী পরিষদের যারা থাকছে তারা বিকেলে রাষ্ট্রপতির কাছে শপথ পাঠ করবেন।
এদিকে ইতোমধ্যে বিএনপি সুত্র থেকে জানানো হয়েছে ত্রয়োদশ সংসদের প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে বিএনপি ক্ষমতায় থেকে সরকার গঠন করতে যাচ্ছে। যা নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান একাধিক সভায় বলে ছিলেন বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। এমনকি আল্লাহর কসময় খেয়ে তিনি এই মন্তব্য করেন। কিন্তু তার এই মন্তব্যের পরে বছর তিনেক পরেই মিথ্যা প্রমান হয়ে গেল।
আরকেটি সভায় ২০২৩ সনের ১ নভেম্বর বিএনপির হরতাল-অবরোধ নিয়ে সমালোচনা করে তিনি। শামীম ওসমান বলেছেন ‘ওদের কী দৈন্য দশা! বিএনপির যুগ্ম মহাসচিব নারায়ণগঞ্জে আসেন, অথচ তার সঙ্গে থাকেন কয়েকজন মাত্র নেতা-কর্মী। তারা আবার ক্ষমতায় আসতে চায়! কিন্তু বাস্তবতা হলো বিএনপি আজ শপথ নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বিপরীতে শামীম ওসমান পালিয়ে গিয়ে দেশের বাইরে অবস্থান করছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেন তিনি এমপি হয়ে নানা মিথ্যা বলে ফাপর ছাড়তেন। অথচ কাজের ক্ষেত্রে ফতুল্লার উন্নয়নে তেমন কোন দৃশ্যমান দেখাতে পারে নাই। এমনকি ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে কোন ভুমিকা রাখতে পারেন নাই। অথচ প্রতি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছেন ফতুল্লা আর পানি থাকবে না। অথচ এখনো ফতুল্লা অঞ্চল পানিতে ডুবে রয়েছে। শামীম ওসমানের ফাপরবাজি এখন জনগণ হারে হারে টের পাচ্ছে। সব মিলিয়ে শামীম ওসমান সমালোচিত ছিলেন।


