Logo
Logo
×

রাজনীতি

নবনির্বাচিত এমপি আবুল কালামের চ্যালেঞ্জ হবে শৃঙ্খলিত শহর বড় চ্যালেঞ্জ

Icon

লতিফ রানা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

নবনির্বাচিত এমপি আবুল কালামের চ্যালেঞ্জ হবে শৃঙ্খলিত শহর বড় চ্যালেঞ্জ

নবনির্বাচিত এমপি আবুল কালামের চ্যালেঞ্জ হবে শৃঙ্খলিত শহর বড় চ্যালেঞ্জ

Swapno

৫ আগস্টের আগ পর্যন্ত নারায়ণগঞ্জের রাজনীতি ছিল দুটি পরিবারের প্রভাব বলয়ে আবদ্ধ। একটি অংশ ওসমান পরিবারের এবং অপর অংশ চুনকা পরিবারের নেতৃত্বে একে অপরের নাম ভাঙ্গিয়ে একে অপরের উপর দোষারূপ করে এই নারানয়গঞ্জবাসীকে উন্নয়ন বঞ্চিত করেছিলেন। আর একশ্রেণির সুবিধাবাদী লোক মধ্যস্তরে থেকে এই দুই পরিবারের কোন একটির সাথে মিশে গিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। এরা আবার নিজেদের নিজেদের সূধী মহল ও বুদ্ধিজীবী দাবি করে থাকেন। যাকে বলে স্বঘোষিত বুদ্ধিজীবী। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত হওয়া সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নিকট নারায়ণগঞ্জ শহরবাসীর চাহিদার তালিকা অনেক লম্বা। তাই নানাবিধ সমস্যায় জর্জরিত এই নারায়ণগঞ্জ শহরের সমস্যা সমাধানের মাধ্যমে শহরবাসীর মন জয় করা এতটা সহজ হবে না। তারপরও সাবেক তিনবারের জনপ্রতিনিধি হিসেবে অভিজ্ঞতার আলোকে এবং সজ্জন ব্যক্তি হিসেবে এই বিশাল সমস্যার মধ্য থেকে জনগণকে মুক্তি প্রদানের জন্য তিনি কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পারেন তা নিয়েই চলছে বিচার বিশ্লেষণ। অনেকেই মনে করেন, তারা পারেননি কারণ তারা চেষ্টা করেননি। তবে একজন ক্লিনম্যান ও সজ্জন ব্যক্তি হিসেবে নির্বাচিত হওয়ায় আবুল কালামের উপর এখানকার মানুষের প্রত্যাশা অনেক বেশি।
 
দীর্ঘদিন যাবত প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এবং স্থানীয় সচেতন মহলের সাথে কথা বলে নারায়ণগঞ্জ-৫ আসন অধ্যুষিত এলাকায় যেসব সমস্যা শহরবাসীর জন্য নাভিশ্বাস হয়ে উঠেছে তার মধ্যে প্রথম সারিতে রয়েছে, শহরের যানজট নিয়ন্ত্রণ, হকার সমস্যার সমাধান, উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতসহ একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা, পরিবহন চাঁদাবাজিসহ শহরের বিভিন্ন সেক্টর থেকে চাঁদাবাজি দূর করা, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, সন্ত্রাস প্রতিরোধ করা, সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুটওভার ব্রিজ তৈরি করা, সরকারী বিভিন্ন দপ্তরের সেবা থেকে দূর্নীতি দূর করা, ইটিপি প্ল্যান্ট বাস্তবায়নে কার্যকর ভূমিকা গ্রহণ করা, নারায়ণগঞ্জের প্রায়ণ শীতলক্ষ্যা সেতুকে দূষণ থেকে রক্ষা করার উদ্যোগ নেওয়া, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনাসহ এ ধরণের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা থেকে নারায়ণগঞ্জ শহরবাসীকে রক্ষা করা।
 
স্থানীয়রা জানায়, ঐতিহাসিকভাবেই নারায়ণগঞ্জ একটি শিল্প ও বাণিজ্য নগরী হওয়া সত্ত্বেও বিগত সময়গুলোতে নারায়ণগঞ্জই সবচেয়ে অবহেলিত ও উপেক্ষিত। বিশেষ করে গত দুই দশকে এখানে দুটি পরিবারের অপরাজনীতির বলি হয়েছেন নারায়ণগঞ্জবাসী। এই সময়ে নারায়ণগঞ্জে শত শত কল-কারখানার সৃষ্টি হলেও উন্নত হয়নি নারায়ণগঞ্জবাসীর নাগরিক সুবিধার চিত্র। বরং এসব সমস্যা নিয়ে একে অপরের উপর দোষারোপ করে নিজেরা ফায়দা লুটেছেন। ফ্যাসিস্ট সরকারের জনপ্রতিনিধিরা উন্নয়নের ঢোল পিটিয়েছেন আর এখানে নৈরাজ্য সৃষ্টি করে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি ছিল এখানকার ওপেন সিক্রেট। উভয়পক্ষই তাদের নিজস্ব সিন্ডিকেটের লোকের মাধ্যমে প্রকাশ্যে এসব কাজ চালিয়ে যেতো। তাদের মধ্যে ছিল না কোন জনপ্রীতি, ছিল শুধু দলপ্রীতি ও স্বজনপ্রীতি। এমনকি এখানে আসা আমলারাও সেসব জনপ্রতিনিধিদের সাথে তাল মিলিয়ে এখানে দায়িত্ব নিয়ে আসতেন, নিজেদের পকেট ভারি করতেন এবং যাওয়ার সময় সেসব বলয়ের সচেতন মহল ও বুদ্ধিজীবীদের ফুলের তোড়ার অভিনন্দন নিয়ে চলে যেতেন। কিন্তু নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানে কিংবা তাদের কষ্ট লাঘব করার জন্য তাদের কোন চিন্তাও করতে হতো না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন