Logo
Logo
×

রাজনীতি

আ.লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

আ.লীগের পোড়ানো কার্যালয়ে  ব্যানার সাঁটিয়ে স্লোগান

আ.লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান

Swapno

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ের মূল ফটকে ব্যানার সাঁটিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন নাসিকের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সাদিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সায়মন মির্জাসহ যুবলীগের কয়েকজন কর্মী। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী হঠাৎ এসে দ্রুত কার্যালয়ের সামনে ব্যানার সাঁটিয়ে দেন। এরপর তারা প্রায় এক মিনিট স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ব্যানারটি তারা রেখেই চলে যান। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “আমরা বিষয়টি অবগত রয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “এ বিষয় নিয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা ঘটনাটি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন, এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এ ধরনের কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।” উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান, কেউ কেউ বিদেশে পাড়ি জমান। ফলে একসময় নেতাকর্মীদের উপস্থিতিতে জমজমাট থাকা শহরের দুই নম্বর রেলগেট এলাকার আওয়ামী লীগ কার্যালয়টি কার্যত জনমানবহীন হয়ে পড়ে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন