Logo
Logo
×

রাজনীতি

নতুন সাংসদকে তেল মাখছেন ঘি জাকির!

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

নতুন সাংসদকে তেল মাখছেন ঘি জাকির!

নতুন সাংসদকে তেল মাখছেন ঘি জাকির!

Swapno

ওসমান পরিবারের দোসর হিসেবে পরিচিত রয়েছে আলীরটেকের বিতর্কিত ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ওরফে ঘি জাকিরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলাও রয়েছে। সেলিম ওসমান ও শামীম ওসমানকে ম্যানেজ করে চলা এবার সেই ঘি জাকির বর্তমান সাংসদ আব্দুল্লাহ আল আমিনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে একটি সাক্ষাৎকারও দিয়েছেন। ঘি জাকিরের এমন বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করছেন আলীরটেক ইউনিয়নের জনগন।  



আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরের বিরুদ্ধে এলাকায় জমি দখল থেকে শুরু করে নানা ধরনের অন্যায় অনিয়মের অভিযোগ রয়েছে। ওসমান পরিাবরের সাথেও তার গভীর সম্পর্ক ছিলো। সর্বশেষ অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে আলীরটেকের মতি চেয়ারম্যানকে নৌকা প্রতীক দেয়া হয়েছিলো। কিন্তু রহস্যজনক কারনে মতিকে নৌকা প্রতীক থেকে সরিয়ে জাকিরকে নৌকা প্রতীক দিতে শামীম ওসমান ও সেলিম ওসমান কারিশমা দেখিয়েছিলেন। নিজ এলাকার মানুষ ঘি জাকিরকে একজন সন্ত্রাসী হিসেবেই চেনে। অপরদিকে,তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলাও রয়েছে। অদুশ্য কারনে ঐ মামলায় তাকে গ্রেফতার করেনি পুলিশ। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জয়লাভ করেছেন এনসিপির আব্দুল্লাহ আল আমিন।


গতকাল আলীরটেকে সদ্য বিজয়ী সাংসদকে লক্ষ্য করে জাকির হোসেন বলেছেন, ‘আমাদের এখানে (নারায়ণগঞ্জ-৪) বর্তমানে যিনি এমপি হইছে আব্দুল্লাহ আল আমিন,ওনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি এমনিতেই জেগে উঠেছে। ওনি যেই কথা বলছে আমি নামাজ পড়ে  তার জন্য এভাবেই দোয়া করবো। তিনি বলছেন (আব্দুল্লাহ আল আমিন) কেউ আমার সাথে ছবি উঠায়েন না,কেউ আমারে মিষ্টি দিয়েন না। ফুলের তোড়াও দিয়েন না। আমি যতোটুকু আছি তারমধ্যে থাকতে চাই। আমি কোনো সন্ত্রাসীকে নিয়ে ঘর সংসার করতে চাইনা। এই ধরনের কথা স্বাধীনতার পরে আইজ পর্যন্ত কেউ বলে নি। তবে ওনি যা বলছে ওনি যাতে বাস্তবায়ন করে এর জন্য জোর দাবী জানাই। ওনি আমার এলাকায় ভোট চাইতে এতোটা আসেনি। ওনি যদি ওনার এলাকা (আলীরটেককে) মনে করে উন্নয়ন করে আগামী দিনে ওনার জন্য পরিশ্রম করবো ’। সেই সাথে আলীরটেকে একটি হাসপতাল, একটি বিশ্ববিদ্যালয় ও গ্যাস সংযোগেরও দাবী জানান জাকির। সাংসদের প্রশংসা জাকিরর মুখে শুনে আলীরটেকবাসী বলছেন,সেলিম ওসমান ও সেলিম ওসমানকে ঘি সাপ্লাই দিয়ে এখন এনসিপির সাংসদ আব্দুল্লাহ আল আমিনের জন্য তিনি তেল প্রস্তুত রেখেছেন। এলাকায় যাতে নতুন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন সেজন্য তিনি এখন সদ্য বিজয়ী সাংসদ আল আমিনের কাছে ভিড়তে যা করা লাগে তা করতে তিনি প্রসাÍুতী নিচ্ছেন বলেও অনেকে হাস্যরস করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন