ফুটপাতে চাদাঁবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী ব্যবসায়ীদের
যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
ফুটপাতে চাদাঁবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী ব্যবসায়ীদের
নারায়ণগঞ্জ শহরের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট, হকার। নতুন সরকারের কাছে শহরের এই সমস্যাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কাজ করার আহবান জানান ব্যবসায়ী নেতারা। নারায়ণগঞ্জের হকারদের কাছ থেকে কারা চাদাঁ নেয় তা নিয়ে ক্ষোভ ঝারেন ব্যবসায়ীরা। গতকাল নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের আয়োজনে ব্যবসায়ীদের সাথে নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার সাথে ব্যবসায়ীদের মতবিনিময় হয়। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি হওয়ায় ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহরের ফুটপাতের চাদাঁবাজি বন্ধের দাবী তুলেন।
জানা যায়, ৫ আগষ্টের পরে নারায়ণগঞ্জ শহরের হকারর বেপরোয়া রূপ নিয়ে ফিরেছে। তারা এখন ফুটপাত ছেড়ে রাস্তার অর্ধেক দখল করে নিয়েছে। আর এতে করে নগরবাসিকে গাড়িতে চলাচল সহ বিভিন্ন পরবিহনে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। তার মাঝে আবার আবার সেই পুরনো জামেলা হকার সমস্যা এখন বড় আকার হয়ে মানুষের ঘারে বোঝা হয়ে রয়েছে। সদ্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হওয়ায় জনপ্রতিনিধিদের কাছে তা নিরসনে জোরারো দাবী তুলেন ব্যবসায়ী সমাজ। সেই সাথে তারা প্রশ্ন তুলেন হকারদের লাগাম টেনের ধরার জন্য নির্বাচিত এমপিদের এগিয়ে আসতে হবে। অন্যথায় হকররা আগের থেকে আরও বেপরোয়া হয়ে রাস্তা দখল করে রাজত্ব চালিয়ে যাবে।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেছেন, ‘যানজট, হকার সমস্যা নিরসন ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা উন্নয়নে নির্বাচিত সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন ব্যবসায়ীরা সমন্বিত কাজ করবো। বিগত দিনের মত এ বছরেও ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পবিত্র রমজান মাসে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা ১০০ জন ভলান্টিয়ার নিয়োগ দিয়েছি। এছাড়াও আমরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জকে উন্নয়ন করতে চাই।’\
বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়শনের সভাপতি বদিউজ্জামান বদু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নারায়ণগঞ্জের ফুটপাতে কারা চাঁদা তুলে তা সকলেই জানে কিন্তু কেউ নাম প্রকাশ করতে চায় না। যারা চাঁদা তোলে তারাই দেখি লাঠি নিয়ে হকার উচ্ছেদের নাটক করে। আমরা বলতে চাই তাদের এই নাটক বন্ধ করতে হবে। হকার উচ্ছেদের ব্যাপারে কঠোর হস্তে দমন করার জন্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতি আমরা আহবান জানাই।’
মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন সেন্টু বলেন, ‘হকাররা এখন ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে গেছে। তাদের কাছ থেকে কারা চাদাঁ নেয় তা সকলে জানে কিন্তু কেউ বলতে চায় না। এছাড়া আমাদের হোসিয়ারি সমিতি একটা মহল দখল করে আছে, এটা দখল মুক্ত করতে হবে। হকারদের উচ্ছেদের নামে কোর্ট পড়ে নাটক শুরু করছে শহরে। এই নাটক বন্ধ করতে হবে।’


