Logo
Logo
×

রাজনীতি

নেতাদের নজর এখন জেলা পরিষদে

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

নেতাদের নজর এখন জেলা পরিষদে

নেতাদের নজর এখন জেলা পরিষদে

Swapno

জাতীয় সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রার্থী হওয়ার ব্যাপারে বিএনপির হেভিওয়েট নেতারা যখন ছক কষছিলেন, ঠিক তখনই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে অ্যাড.শাখাওয়াত খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এরফলে যারা সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য প্রস্তুতী নিচ্ছিলেন তারা এখন জেলা পরিষদের দিকে নজর দিয়েছেন। নাসিকের মতোই অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন পৌর সভা ও জেলা পরিষদের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারন করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছিলেন।


নারায়ণগঞ্জের মেয়র আইভীকে অপসারণ করে তার স্থলে অর্ন্তবর্তীকালীন সরকার প্রশাসক হিসেবে দায়িত্ব  দিয়েছিলেন, ড.আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড.শাখাওয়াত হোসেন খানকে নাসিকের প্রশাসক হিসেব নিয়োগ প্রদান করেন। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে যারা সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় সমর্থণ চেয়েছিলেন তারা সরকারের দিকে চেয়ে আছেন কাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তবে সরকার জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ,যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড.আবু আল ইউসুফখান টিপু, মাসুদুজ্জামান মাসুদ,মাকসুদুল আলম খন্দকার খোরশেদ,জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এদের মধ্যে যে কোন একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।  
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কে পাচ্ছেন বিএনপি দলীয় সমর্থণ এ নিয়ে শহরময় ছিলো ব্যাপক আলোচনা ।  জেলা  বিএনপির হেভিওয়েট নেতারা  সিটি কর্পোরেশনের প্রার্থী হতে নিজেদের অবস্থান জানান দিচ্ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার নাসিকে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড.আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়োগ দিয়েছিলেন।  সরকার ২৩ ফেব্রয়ারী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড.শাখাওযাত হোসেন খানকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেন। আগামী সিটি নির্বাচনে মেয়র পদে তিনিও বিএনপির সমর্থন বা মনোনয়ন চাইতেন বলেও ধারনা করা হচ্ছিলো। নাসিকে মনোয়ন প্রত্যাশী বিএনপির নেতৃবৃন্দ এখন জেলা পরিষদের প্রশাসক হিসেবে কাকে নিয়োগ দেয়া হয় সেদিকে তাকিয়ে আছেন।



নাসিকে বিএনপি থেকে মনোনয়নের ব্যাপারে ইতিমধ্যে যারা দৌড় ঝাঁপ শুরু করেছিলেন তাদের নজর এখন জেলা পরিষদের দিকে। আগামী  নির্বাচনের পূর্ব মুহুর্ত পর্যন্ত পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে দলকে গুছানোর দায়িত্বও নিতে চান পরবর্তী সরকার দলীয় প্রশাসক।



উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ আগষ্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদ থেকে ডা.সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে অর্ন্তবর্তীকালীন সরকার।  করা হয়েছে। সারাদেশে নির্বাচিত মেয়রদের অপসারণে সংশোধিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ,২০২৪ এর ২৫ (ক) ধারা প্রয়োগ করার  প্রজ্ঞাপনে বলা হয়েছিলো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন