Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে গণসংবর্ধনায় দায়িত্ব গ্রহণ

সাখাওয়াতের ৬০ দিনের মিশন

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

সাখাওয়াতের ৬০ দিনের মিশন

সাখাওয়াতের ৬০ দিনের মিশন

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোারেশন এলাকায় মানুষের চলাচল নির্বিঘ্ন ও স্বস্তি দিতে ৬০ দিনের কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক বিএনপি নেতা এড.সাখাওয়াত হোসেন খান। । গতকাল রাজকীয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেয়ার পরপরই নাসিক কর্মকর্তাদের সাথে মিটিং ৬০ দিনের কর্মসূচির মিশন হাতে নেন। এজন্য ৭ দিনের মাঝে নাসিক কর্মকর্তাদের তার একটি পরিকল্পনা তাকে জানানোর নির্দেশ প্রদান করেন।   নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, প্রশাসকের পদ, আমার উপর অর্পিত পবিত্র আমানত। আমার জীবনটাই চ্যালেঞ্জের জীবন। আমি সকল কাজে সফলতা পেয়েছি। এখানে দায়িত্ব নিয়েও আমি সফল হবো। আমি সফল না হলে প্রধানমন্ত্রী সফল হবেনা। তাই আমাকে সফল হতেই হবে। এক্ষেত্রে সফল না হবার কোন বিকল্প নেই। আমি দলের নেতাকর্মী,  বিরোধী দলের নেতাকর্মী সহ নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবিসহ সবাইকে নিয়ে নাগরিক সমস্যা সমাধানে কাজ করে যাব। বুধবার সকাল ৯টায় তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি আবুল কালাম, জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ জেলা ও মহানগরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরভবনে প্রবেশ করে নাসিক প্রশাসকের দায়িত্ব নেয়ার পর তিনি এই কথা বলেন।



নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, নগরের রাস্তাঘাট সংস্কার, যানজট, ফুটপাতের হকার, বিশুদ্ধ পানির সরবরাহসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে সমাধানের অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে ৬০ দিনের কর্মসূচি হাতে নিব। বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জে যানজট সমস্যা সবচেয়ে প্রকট। এছাড়া অটোরিকশার সমস্যা সমাধানে পদক্ষেপ নিব। কেননা শহরের মাঝে অবৈধ অটো বেড়ে গেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যখন যেই প্রজেক্টের কাজ হোক সকলে নিষ্ঠা সততা নিয়মানুবর্তিতার সাথে কাজ করবেন। আমি আপনাদের ভাই হিসেবে পাশে থাকবো। আজকের কাজ কালকে হলে, তার প্রতি আমার বিরূপ মনোভাব হবে। আমার কথা হচ্ছে, সঠিক সময়ে যার যেই কাজ,  সেটা শেষ করতে হবে। ঠিকাদারকে সঠিক সময়ে কাজ করতে হবে। সঠিক সময়ে কাজ করতে না পারলে অন্যথায় সেই ঠিকাদারকে বাদ দিতে হবে।



দায়িত্ব গ্রহণের পরে নাসিক প্রশাসক বলেন, নারায়ণগঞ্জে ধুলাবালির কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। নারায়ণগঞ্জকে ক্লীন সিটি গড়বো আমরা। প্রচুর পরিমাণে গাছ লাগাবো। আপনারা শুনলে অবাক হবেন, জাপানের থিসিস করা মধ্য দিয়ে ডেঙ্গু মশা চিকুনগুনিয়া মশা শনাক্ত করা যাবে। আমাদের ৬ জনকে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ে গতিশীল প্রশাসন, গতিশীল সিটি করপোরেশন গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কারণ সিটি করপোরেশন এলাকাগুলো সিটির নাগরিক সমাজ অত্যন্ত দূরাবস্থার মধ্যে রয়েছে। আমাদের প্রথম কাজ মশা নিধনের মাধ্যমে এই দুরবস্থা থেকে রক্ষা করার। সামনে বৃষ্টির মওসুম আসছে। ডেঙ্গু চিকনগুনিয়া থেকে নগরবাসীকে রক্ষায় মশা নিধন করবো।
দীর্ঘ ২১ বছর পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০২৪’র ১৯ আগষ্ট অপসারণের মাধ্যমে চেয়ার হারান। ২০০৩ সনের ৩ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচিত হয়ে তিনি মেয়রের চেয়ারে বসেন। এরপর থেকে তাকে আর এই চেয়ার থেকে অপসারিত হননি । কিন্তু জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পতন হওয়ার সাথে তাকেও চেয়ার হারাতে হয়। ২১ বছর এক চেয়ার বসে থেকেও শেষ রক্ষা হয়নি আইভীর।  বর্তমানে তিনি বৈষম্য বিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সদ্য অনুষ্ঠিত হওয়া ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে ২১২ জন সংসদ সদস্য নিয়ে বিএনপি সরকার গঠন করে। সরকার গঠনের ৭ দিনের মাথায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সহ সারাদেশের ৬ সিটি করপোরেশনের নিজেদের দলের নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান।



এদিকে চব্বিশের গণঅভ্যুত্থানের পরে নারায়ণগঞ্জসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ২১ আগষ্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে যোগদান করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচএম কামরুজ্জামান। প্রায় বছরখানেক দায়িত্ব পালনের পরে তাকে পরিবর্তন করে যুগ্ম-সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়োগ দেয়া হয় । চলতি বছরের ২২ ফেব্রুয়ারী দেশের ৬ সিটিতে নিয়োগ দেয়া হয় দলীয় ৬ প্রশাসক। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। গতকাল তিনি রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে দলীয় সামাজিক, পেশা জীবি সকল মানুষের ফুলের ভালোবাসা সিক্ত হয়ে দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের পরেই তার হাত ধরে চাষাঢ়া থেকে ২ নম্বর রেলগেট বাইপাস সড়ক উদ্বোধন হতে যাচ্ছে। এছাড়া বন্দরে ওয়ার্ল্ড ব্যাংকের প্রায় ২৩ কোটি টাকার রাস্তার কাজ শুরু হচ্ছে। যা অন্য কোন মেয়র কিংবা প্রশাসকের ক্ষেত্রে এমন পাওয়া যায় নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন