Logo
Logo
×

রাজনীতি

পাঁচ মামলায় আইভীর জামিন, তবুও থাকতে হবে কারাগারে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

পাঁচ মামলায় আইভীর জামিন, তবুও থাকতে হবে কারাগারে

পাঁচ মামলায় আইভীর জামিন, তবুও থাকতে হবে কারাগারে

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারপর থেকে তিনি কারাগারেই আছেন। পরে আরও চারটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।


মামলাগুলো হলো, বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা। এর মধ্যে প্রথম চারটি মামলায় নিহতের পরিবারের সদস্যরা বাদী এবং ফতুল্লা মডেল থানায় দায়ের করা। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে এবং ভুঁইগড়, দে*লপাড়া এলাকায় গুলিতে নিহত হন বিভিন্ন বয়সী এ চারজন। অপর মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে করেছে। আইভীর বাসভবন ‘চুনকা কুটির’-এ গত ৮ মে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ কারণে পুলিশ গত ১২ মে এই মামলাটি করেছে। আইভীর সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও এ মামলায় আসামি করা হয়।


এদিকে আইভীর আইনজীবী অ্যাডভোকেট এস এম হৃদয় রহমান জানান, গত বছরের নভেম্বর মাসে পাঁচটি মামলায় হাইকোর্ট যে জামিন আদেশ দিয়েছিলেন, সে আদেশের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে। ফলে নতুন করে জামিন পেলেও আইভী এখনই কারামুক্ত হতে পারছেন না। শুনানিকালে আইভীর পক্ষে সিনিয়র আইনজীবী সারা হোসেন এবং অ্যাডভোকেট হৃদয় রহমান আদালতে উপস্থিত ছিলেন।


‎আইভীর অন্যতম আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন জানান, ‘পরের পাঁচটি মামলায় জামিন হলেও আইভী জেল থেকে বের হতে পারছেন না। কারণ আগে দায়ের করা পাঁচটি মামলা সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনে শুনানির অপেক্ষায় আছে। আশা করছি ঈদুল ফিতরের বন্ধের আগে এই শুনানি অনুষ্ঠিত হবে।’                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন