১০৮ মাস এবার কি কার্যালয় ফিরে পাবে বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
১০৮ মাস এবার কি কার্যালয় ফিরে পাবে বিএনপি
# বিএনপির কার্যালয় ফিরিয়ে পেতেপ্রশাসক সাখাওয়াতের কাছে বিএনপি দাবী
দীর্ঘ নয় বছরের বেশি সময় ধরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি স্থায়ী কার্যালয়বিহীন অবস্থায় রয়েছে। এদিকে ২০১৭ সালের মার্চ মাসে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়টি ভেঙে দেওয়া হয়। কার্যালয়টি না ভাঙতে আদালতে মামলা করেছিল বিএনপি। সে মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) জয়ী হয়। এর পরদিন ১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ তলা ভবন নির্মাণের পরিকল্পনা ভেঙ্গে ফেলা হয়। বর্তমানে সেখানে বহুতল ভবন তৈরি হয়। এখনে মামলা শেষ হয়নি বিএনপি ও সিটি কর্পোরেশনের সঙ্গে। এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দাযিত্ব পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। দ্রুততম সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ফিরিয়ে দিতে ব্যাবস্থা নিতে প্রশাসক সাখাওয়াতের কাছে দাবী জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। যাকে ঘিরে ১০৮ মাস পর কার্যালয় ফিরে পাওয়ার স্বপ্নে দেখছেন জেলা ও বিএনপির নেতাকর্মীরা। এদিকে এতে জেলা ও মহানগর বিএনপি আলাদা প্লাটফর্মে দীর্ঘ ৯ বছর যাবৎ রাজনীতিতে সক্রিয় ছিলো। ১৭ মাস বেশি সময় ধরে আওয়ামীলীগ বিহীন নারায়ণগঞ্জ বিএনপি রাজপথে দেখা গেলো জেলা ও মহানগর বিএনপি কার্যালয় দেখা যায়নি। এদিকে ইতিমধ্যে ৯ তলা ভবন নির্মানের জন্য জোরদারভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন নাসিক। কিন্তু এবার নাসিকের নবনিযুক্ত দায়িত্ব পেলেন মহানগর বিএনপির আহ্বায়ক এবার কি কার্যালয় ফিরে পাবে তা নিয়ে চলছে আলোচনা।
জানা গেছে, বর্তমানে কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট কিংবা নেতাদের ব্যক্তিগত অফিসে বসেই সাংগঠনিক কার্যক্রম চালাতে হচ্ছে বিএনপিকে। দলীয় কর্মীরা বলছেন, আওয়ামী লীগের পতনের পরও কার্যালয় উদ্ধার করা সম্ভব হয়নি তাদের মধ্যে হতাশা তৈরি করেছে। কেউ কেউ অভিযোগ করে বলছেন, দলের শীর্ষ নেতারা আরও সক্রিয় হলে বিষয়টি অনেক আগেই সমাধান হতে পারত। রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করা বিএনপির জেলা কিংবা মহানগর কার্যালয় নেই প্রায় ১০৮ মাস ১৭ দিন ধরে। দীর্ঘ এ সময়ে তাদের নেওয়া হয়নি কোনো সমন্বিত অস্থায়ী কার্যালয়ও। ইতোমধ্যে জেলা বিএনপি আহবায়কের নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হলেও জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের দেখা নেই। এদিকে দুইসপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জের চারজন বিএনপির এমপি নির্বাচিত হয়েছেন। তারা ইতোমধ্যে এমপি শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন। তা ছাড়া গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়ে নগর ভবনেবসেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান। সাখাওয়াত প্রশাসক হওয়ার পরে এখন কার্যালয়টি ফিরিয়ে দিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাবস্থা নিতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
উল্লেখ্য,বিগত তিন মেয়াদে ক্ষমতায় আসলেও নারায়ণগঞ্জে বিএনপির কোনো স্থায়ী কার্যালয় করতে পারেননি দলের সেই সময়ের এমপি-মন্ত্রীরা। ২০০৯ সালে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ বিএনপির নেতৃত্বে আসার পর তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভা থেকে দোকান হিসেবে ইজারা নিয়ে ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিএনপির একটি কার্যালয় করা হয়। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ওই কার্যালয়েই বিএনপির কার্যক্রম চলে। তৎকালীন দায়িত্বে থাকা নেতারা সেই কার্যালয়ে নিয়মিত আসা-যাওয়া করতেন। সেইসঙ্গে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকতো কার্যালয়টি। পরবর্তীতে সিটি কর্পোরেশনের ৯ তলা ভবন নির্মাণের পরিকল্পনা ভেঙ্গে ফেলা হয়। যা নিয়ে বিএনপি মামলা করলে ও তা ফেরত পায়নি। তা ছাড়া পটপরিবর্তনের পর গত ১৭ মাস এর বেশি সময় থরে আওয়ামী লীগ না থাকলে ও বিএনপি পারেনি কার্যালয় উদ্ধার করতে এবার মহানগর বিএনপির আহ্বায়ক সিটি কর্পোরেশনের নবনিযুক্ত আহ্বায়কের দায়িত্ব পাওয়ায় এবার কার্যালয় ফিরে পেে পারে বিএনপি ।


