কালাম-সাখাওয়াতে ঐক্য ফিরছে মহানগরে
যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
কালাম-সাখাওয়াতে ঐক্য ফিরছে মহানগরে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে বইছে ঐক্যের বার্তা। মহানগর এলাকার নারায়ণগঞ্জ-৫ সদস্য এড. আবুল কালাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানকে সামনে রেখে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন। এদিকে নির্বাচনকে বিএনপির মনোনয়ন যুদ্ধে নারায়ণগঞ্জে ঘোষিত মনোনয়ন পেয়েছিলেন মাসুদুজ্জামান মাসুদ যাকে ঘিরে মহানগর বিএনপির বিশাল একটি অংশ মাসুদুজ্জামানকে সমর্থন দিয়ে তার সঙ্গে একত্মতা প্রকাশ করেছিলেন। কিন্তু এর কিছুদিন পরপরই (১৬ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান মাসুদ। যাকে ঘিরে ভেঙে পরে মহানগর বিএনপির একাংশ পরবর্তীতে মনোনয়ন পান মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান দুইদিন তার পক্ষে মহানগর বিএনপির জোয়ার থাকলে ও সর্বশেষ চূড়ান্ত মনোনয়ন পান সাবেক সাংসদ সদস্য এড. আবুল কালাম। পরবর্তীতে দেখানো ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ছিলেন বিএনপির নেতাকর্মীরা।
কিন্তু এক টেবিলে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী ঐক্যতা দেখা দেয়নি মহানগর বিএনপিতে। যাকে ঘিরে সদর-বন্দরে একাধিক কেন্দ্রে পরাজিত হয়েছিলেন ধানের শীষ। এদিকে সাংসদ নির্বাচনের পর ছন্নছাড়া মহানগর বিএনপি নেতাদের ধারে ধারে দারস্ত হচ্ছিলেন। এমতা অবস্থায় গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানকে নিযুক্ত করা হলে ফের মাঠে সক্রিয় হয়ে উঠেন মহানগর বিএনপি। বর্তমানে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় গড়ে তুলেন তা ছাড়া গত (২৫ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সেই মনোমালিন্নভাব ভেঙে ঐক্যতায় পরিণত হয়। তা ছাড়া এড. আবুল কালাম ও এড. সাখাওয়াত হোসেন খান একমঞ্চে বসে একে অপরকে পাশে রেখে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। আর তাদের একসাথে হওয়ায় অনুসারীরা সহ অন্যান্য নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ হচ্ছেন। যা মহানগর বিএনপির রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। যাকে ঘিরে এবার শহরের রাজনীতিতে নতুন হাওয়া লক্ষ্য করা যাচ্ছে।
সূত্র বলছে , মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। যিনি দীর্ঘদিন ধরে আইন পেশায় যুক্ত হয়ে বেশ দক্ষতার সাথে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা তাদের সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।' নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর গত বুধবার এড. সাখাওয়াত হোসেন খান আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করেন। আর এই দায়িত্বভার গ্রহণের দিন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালামকে সাথে নিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
একই সাথে সকল বিবেদ ভূলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শাহেনশাহ, সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, দিলারা মাসুদ ময়না, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা । পাশাপাশি সারাদিনব্যাপী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এড. সাখাওয়াত হোসেন খানকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝেই ছিলো উল্লাস আনন্দ উৎসব। এর আগে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মহানগর বিএনপির রাজনীতিতে একটা পরোক্ষ বিভক্তি পরিলক্ষিত হচ্ছিলো। বিশেষ করে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের রাজনীতিতে যেন ভাটা চলে এসেছিলো। নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে তিনি অনেকটাই একা হয়ে পড়েছিলেন। তার অনুসারীর সংখ্যা কমে গিয়েছিলো। কিন্তু নারাণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে আবারও সাখাওয়াত হোসেন খান নিজেকে জানান দিয়েছেন। সেই সাথে তিনি সকল নিয়েই কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছেন। ঐক্যবদ্ধ থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে নতুন করে বার্তা দিয়ে যাচ্ছেন । তা ছাড়া এবার কঠিনভাবে ঐক্যের রূপ নিতে যাচ্ছেন মহানগর বিএনপি। বর্তমানে শহরে বিএনপির সাংসদ সদস্য ও সিটি কর্পোরেশনে বিএনপির রাজনৈতিক প্রশাসক যাকে ঘিরে রাজনৈতিক মাঠে উৎফুল্ল হয়ে উঠেছে বিএনপি। বর্তমানে কালাম ও সাখাওয়াতে ঐক্যবদ্ধ হয়ে সকল কাজ করতে যাচ্ছেন মহানগর বিএনপি।


