ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে ব্যাবস্থা নিচ্ছেন আল আমিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম
ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে ব্যাবস্থা নিচ্ছেন আল আমিন
নারায়ণগঞ্জের ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে ব্যাবস্থতা নিতে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। গতকাল রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আল আমিন। এসময় তিনি বলেন, কুতুবপুরের শহীদনগর, আদর্শনগর এলাকার জলাবদ্ধতা, ফতুল্লার বাংলাদেশ খাদ ও গিরিধারা আশরাফিয়া মাদ্রাসার পাশের খাল সংস্কার, জলাবদ্ধতা সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা হয়েছে। দ্রুতই পদক্ষেপ দৃশ্যমান হবে। তিনি আরও বলেন, আমাদের সবার সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
দীর্ঘদিন যাবৎ ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন, লালপুরসহ আশেপাশের এলাকায় তীব্র জলাবদ্ধতার কারণে এই এলাকার কয়েক লক্ষ বাসিন্দা ভোগান্তি পোহাচ্ছেন। ডিএনডি বাঁধের ত্রুটি এসকল এলাকার জলাবদ্ধতার অন্যতম কারণ। বর্ষার মৌসুমে এই এলাকায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। আওয়ামী লীগের আমলে বার বার আশ্বাস দিলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোন ব্যাবস্থা নেননি ফতুল্লার জনপ্রতিনিধিরা। নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে ফতুল্লার জলাবদ্ধতা নিরসনই স্থানীয়দের প্রধান দাবী।


