হাতেমের সেই বাহিনীর বিরুদ্ধে মামলা করবে এনসিপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
হাতেমের সেই বাহিনীর বিরুদ্ধে মামলা করবে এনসিপি
ফতুল্লার বিসিক এলাকায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠানে বিকেএমই‘এ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টদের দোসর’ বলে মন্তব্য করায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিনকে ২ ঘন্টা অবরুদ্ধ করে নাজেহাল করা হয় পরবর্তীতে রাত আটটায় পুলিশ গিয়ে সাংসদ সদস্যকে উদ্ধার করেন। এ ঘটনায় এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ফয়সালসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে এই ঘটনায় এনসিপি হাতেমের অস্ত্র বাহিনীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী জানিয়েছেন, সংসদ সদস্যকে অবরুদ্ধ করে রাখার সময় হাতেমের অনুসারী সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দল নেতা রাসেলম মাহমুদের নেতৃত্বে অস্ত্রসহ মহড়া দেওয়া হয়েছে। তারা আমাদের নেতাকর্মীদের মারধর করেছে। তাদের মারধরে শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদ চোখে গুরুতর আঘাত পেয়েছেন। এই ঘটনায় আমরা মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য আবদুল্লাহ আল-আমিন টানা ২ ঘন্টা বিসিক এলাকায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে চাষাড়া দলীয় কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শেখ হাসিনার সামনে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের দেওয়া বক্তব্যের বিষয়টি স্পষ্ট করার আহবান জানিয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে এই প্রশ্ন করেছিলেন হাতেম। গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছিলেন অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। বাংলাদেশে হাজারের ওপর মানুষ শাহাদাত বরণ করেছে, তখন শেখ হাসিনার সামনে দাঁড়ায়া তিনি জুলাইকে তাণ্ডব বলেছেন। আমরা বলছি, স্পষ্ট বক্তব্য দেন আপনি কি বাধ্য হয়ে বলেছেন, নাকি এটা আপনার বক্তব্য। যদি বাধ্য হয়ে বলে থাকেন, তাহলে জনগণ বিচার করবে। তা ছাড়া যে সকল সন্ত্রাসীরা হাতেমের আহবানে হামলার মতো ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কারণ এই ধরণের একটা ব্যবসায়ীক এলাকায় এই ধরণের গুণ্ডাগিরি করে যারা ইতিমধ্যে চাদাঁবাজি করে, ছিনতাই করে ঝুট ব্যবসা করে তাদেরকে দিয়ে, যদি হাতেম সাহেব গুণ্ডামী করতে চায় তাহলে জনগণ যেভাবে ফাসিষ্টদের নিগ্রিত করেছে তাদেরকেও প্রতিহত করবে। সকলেই জানেন ফতুল্লার এই বিসিক এরাকায় প্রচুর অবৈধ ব্যবসা চলে ঝুট ব্যবসা বলেন অন্যান্য ব্যবসা বলেন , চাঁদাবাজি বলেন, এগুলা টিকিয়ে রাখার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছে। তারা আমাদের ৪-৫ জন নেতাকর্মীকে আহত করেছে শুধু তাই নয় হাতেম সাহেবের আহবানে সেচ্ছাসেবক দলের নেতা রাসেল ও তার গুণ্ডা বাহীনি অবরুদ্ধ করে রাখে। ভিডিও দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
এদিকে গত মঙ্গলবার রাতেই বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল করে এনসিপির নেতাকর্মীরা। এ সময় চাষাড়ায় হাতেমকে ফ্যাসিস্টের “দোসর” স্লোগান দিয়ে তাঁকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিতের হুঁশিয়ারি দেন নেতারা। এদিকে সংসদ সদস্যকে অবরুদ্ধ এবং দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।
রাত সাড়ে ১০ টায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নানের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। আমরা ঘটনার বিষয়ে সিনিয়র কর্মকর্তাদের জানিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


