নতুন সরকারের কথায় কাজে মিল থাকবে বলে আমরা আশাবাদি: সোহেল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
নতুন সরকারের কথায় কাজে মিল থাকবে বলে আমরা আশাবাদি: সোহেল
নারায়ণগঞ্জ কমার্সিয়াল এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ মার্চ চানমারি এলাকার দ্যা ক্যাপ্টেন টার্ফ খেলার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও বিকেএমইএ সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
ব্যবসায়ী নেতা মোরশেদ সারোয়ার সোহেল বলেন, আমার কাছে ভালো লাগে যখন আপনারা সব সময় মিলে মিশে কাজ করেন। আমি সব সময় চাই নারায়ণগঞ্জ শহরে কিংবা পরিবারে বা অন্য যে কোন জায়গায় সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করুক। কেননা সকলে মিলে কাজ করলে তখন আল্লাহর রহমত এবং বরকত পাওয়া যায়। কমার্সিয়ালের যারা আছেন আমরা তাদের নিয়ে বসবো, কেননা ব্যবসায়ীরা সম্প্রতি কাষ্টমস, ব্যাংক লেনদেন সহ নানা ধরনের সমস্যায় থেকে কাজ করে যা”েছ।
তিনি বলেন, তাছাড়া নতুন সরকার দেশ পরিচালনা করছে আমাদের বিষয় গুলো নিয়ে তাদের সাথে আলোচনায় বসতে হবে। ব্যবসায়ীদের ব্যাংকিং সমস্যা সহ সকল ধরনের সমস্যা নিয়ে আমরা বসে আলোচনা করে সরকারের কাছে আমাদের বিষয় গুলো অবগত করে সমাধান করবো। নতুন সরকার যে সকল প্রতিশ্রুতি দিয়েয়েছ আশা করি আমরা তাদের কথায় কাজে মিল পাবো।
অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন, নারায়ণগঞ্জ কমার্সিয়াল এসোসিয়েশনের সভাপতি শওকত সরকার, সাধারণ সম্পাদক হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক মো. আলমাস আলী সহ অন্যান্য সদস্য বৃন্দ।


