Logo
Logo
×

রাজনীতি

স্থানীয় নির্বাচনেও কৌশলী জামায়াত জোট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম

স্থানীয় নির্বাচনেও কৌশলী জামায়াত জোট

স্থানীয় নির্বাচনেও কৌশলী জামায়াত জোট

Swapno

আসন্ন সিটি নির্বাচন,ইউপি নির্বাচন,উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজের প্রার্থীতা জাহির করতে তৎপর রয়েছেন। অপরদিকে জামায়াত ইসলাম সমন্বিত জোটের প্রার্থীরা এখনো কৌশলী হয়ে স্থানীয় নির্বাচনে প্রার্থীতা নিয়ে তৎপর হয়নি। জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে ভোটের সমীকরণ ভিন্ন হওয়ায় এখনই স্থানীয় নির্বাচনে প্রার্থীদের তোড়জোড় করতে দিচ্ছে না জামায়াত ইসলাম জোট। স্থানীয় নির্বাচনে ভাল ফলাফলের আসায় কৌশলে এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলাম সমন্বিত জোট।

সূত্র বলছে, আসন্ন সিটি নির্বাচন,ইউপি নির্বাচন,উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলাম জোট নিজেদের প্রার্থী চূড়ান্ত করছেন। অপরদিকে অন্যান্য রাজনৈতিক দলে একের অধিক প্রার্থী হয়ে এখনই বিভেদ কোন্দলে জড়িয়ে ভোটের হিসেব নিকেশে পিছিয়ে যাচ্ছেন। এদিকে জামায়াত ইসলাম জোট আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে সামনে রেখে দুজন প্রার্থীর কথা শোনা যাচ্ছে। একজন হচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াত ইসলাম জোটের পরাজিত প্রার্থী এবিএম সিরাজুল ইসলাম মামুন,এনসিপির আহমেদুর তনু,নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বার,এনসিপির সংগঠত শওকত আলী। এদিকে জামায়াত জোটের অন্যতম প্রার্থী হয়ে ভোটের মাঠে চূড়ান্ত হিসেবে থাকতে পারেন আব্দুল জব্বার। সেই সাথে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায়ও জামায়াত জোটের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে।


এরমধ্যে সর্বত্ত অগ্রধিকার পেতে পারেন জামায়াত ইসলাম জোটের যে সকল প্রার্থীরা জোটের স্বার্থে সংসদ নির্বাচনে অংশ নেয়নি তাদের মধ্য থেকে। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয় ও পরাজিত হওয়ায় তাদেরকেও উপজেলায় সুযোগ দিতে পারেন জামায়াত ইসলাম জোট। এরমধ্যে রূপগঞ্জ উপজেলায় আনোয়ার হোসেন মোল্লা এবং আড়াইহাজার উপজেলায় ইলিয়াস আলী মোল্লাকে এবং সোনারগাঁ উপজেলায় এনসিপির তুহিন মাহমুদ একল জামায়াত জোটের নেতাদের নিয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনা চলমান রয়েছে। অপরদিকে বন্দর উপজেলা এবং সদর উপজেলায় সিটি মেয়র প্রার্থীদের উপর নির্ভর করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দিতে চাচ্ছে জামায়াত ইসলাম জোট। এদিকে ইউপি নির্বাচনগুলোতেও অত্যান্ত বিচক্ষণতার সাথে জামায়াত ইসলাম জোট প্রার্থী দিতে চাচ্ছেন। যার কারণে স্বাভাবিক ভাবেই বলা যাচ্ছে স্থানীয় নির্বাচনেও জামায়াত ইসলাম জোট কৌশলে এগুতো যাচ্ছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলাম জোটের প্রার্থীরা তাঁক লাগানো ফলাফল করে পরাজিত হয়েছেন এরমধ্যে একজন প্রার্থী জয়ী হয়েছেন। পরাজয়ের পিছনে নূন্যতম ভোটের ব্যবধান ছিল বলা যায়। যার কারণে স্থানীয় সরকার নির্বাচনে ভোটের ফলাফলে চমক দিতে চায় জামায়াত জোট।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন