Logo
Logo
×

রাজনীতি

দায়িত্ব নিয়েই চমক দেখাচ্ছেন নাসিক প্রশাসক সাখাওয়াত

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম

দায়িত্ব নিয়েই চমক দেখাচ্ছেন নাসিক প্রশাসক সাখাওয়াত

দায়িত্ব নিয়েই চমক দেখাচ্ছেন নাসিক প্রশাসক সাখাওয়াত

Swapno

# আমাকে সফল হতেই হবে : নাসিক প্রশাসক
# বিরামহীন ভাবে কাজ করে যাওয়ার ঘোষণা



দীর্ঘ দেড় যুগ পড়ে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ২১২ জন সংসদ  নিয়ে শপথ গ্রহণ করে সরকার গঠন করে। এর আগে ২০০৬ সনে তারা ক্ষমতা ছাড়েন ওয়ান এলিভেন সরকারের হাতে। বিএনপির  সরকার গঠনের পরেই নারায়ণগঞ্জ সহ সারাদেশের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেন। তার মাঝে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন নিয়োগ পান। তিনি গত মাসের ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের পর একের  পর এক উন্নয়ন প্রকল্প করার মধ্য দিয়ে চমক দেখাচ্ছেন তিনি।  তাছাড়া দায়িত্ব গ্রহনের দিন সিটি প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন নগরীর পরিবর্তনের লক্ষে ৬০ দিনের কর্মপরিকল্পনার মিশন নেন। যার মাধ্যমে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চান শহরকে।

এদিকে খোঁজ নিয়ে যানাযায়, বিএনপিে সরকারের নির্বাচনী ইশতেহারে অন্যতম ইশতেহার ছিল খাল খনন করা। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক গত ২ মার্চ কালিয়ানি খাল দখল মুক্ত করতে গিয়ে দেখেন এই খালটি ৫৫ টি শিল্প প্রতিষ্ঠান দখল করে আছে। তখন তিনি এই এই খালকে দখল মুক্ত করে খাল খননের ঘোষনা দেন। যা নিয়ে দখল করে রাখা শিল্প প্রতিষ্ঠান গুলো প্রথম ধাক্কা খেতে যাচ্ছেন। কেননা ৫৫টি শিল্প প্রতিষ্ঠান উচ্ছেদের কথা এর আগে কেউ বলে নাই। এছাড়া গতকাল ১০ মার্চ নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গঞ্জে আলী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জে পরিবর্তনের যাত্রায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। শহরের যেসব খাল রয়েছে সেগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে এবং দখলমুক্ত করা হবে বলে জানান।

 এর আগে একই দিনে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আল আমিন নগরে জাপানের জাইকার অর্থায়নে আট কোটি তেষট্্ির লাখ টাকার ল্যান্ডফিল প্রকল্প প্রজেক্ট উদ্বোধন করেন। এই প্রজেক্টের মাধ্যমে আল আমিন নগর এলাকার অভিশাপ ময়লার দুরগন্ধ থেকে মুক্তি পেতে যাচ্ছে এলাকাবাসি।  তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যসে এই এলাকাটি দৃষ্টি নন্দন এলাকা হিসেবে গড়ে উঠবে। কেননা এখানে খেলার মাঠ, চার পাশে গাছ গাছালি লাগিয়ে সবুজায়ন  পরিবেশ করা হবে। আর তখন এখানে কোন ময়লার গন্ধ থাকবে না। এছাড়া অতি শিগ্রই নারায়ণগঞ্জ চাষাড়া থেকে ২ নম্বর রেলগেট বাইপাস সড়কটি তার ধরেই উদ্বোধন হতে যাচ্ছে। এই প্রকল্পটিও অনেক দুর এগিয়ে রয়েছে। তাছাড়া সিটি করপোরেশনের প্রশাসক দায়িত্ব গ্রহন করেই ২ নম্বর গেট এলাকায় অহেতুক মিনি পার্কটি সরিয়ে রাস্তা বড় করার নির্দেশনা দেন। যা নগরবাসির জন্য সস্তি দায়ক হবে বলে মনে করেন সচেতন মহল। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে একের পর প্রকল্প উদ্বোধন করে চমক তৈরী ফেলেছেন মানুষের মাঝে।

স্বাভাবিক ভাবে নির্বাচনের শপথ গ্রহণের এমপরিাও কাজ করার মত কোন প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে এক চমক দেখাতে পারেন নাই। অতচ সেই জায়গায় দায়িত্ব গ্রহনের মাত্র ১৮ দিনের মাঝে বড় প্রকল্প উদ্বোধনের মাধ্যমে শহরে নগরবাসির মাঝে আলোচনা তৈরী করেছে। এছাড়া শহরের যানজট নিরসনে শুরু থেকে একের পর এক পদক্ষেপ নিয়ে কাজ করছেন তিনি। তাছাড়া তিনি প্রথম দিনেই বলেছেন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে সফল হওয়ার জন্য এসেছেন। তিনি ব্যর্থ হওয়ার জন্য আসেন নাই। তার জীবনে সফলতা ছাড়া ব্যর্থতা নেই। তাই তিনি নগরীর জলাবদ্ধতা, যানজট নিরসনেও নাসিক কর্মকর্তা কর্মচারীদের সভা মিটিং করে যাচ্ছেন। তাই তাকে নিয়ে নগরবাসির মাঝে আশা এবং প্রত্যাশা বাড়ছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, শহরের খালগুলো পরিষ্কার করতে পারলে পরিবেশের উন্নয়ন ঘটবে। খালের চারপাশে বৃক্ষরোপণ করে শহরকে একটি গ্রিন সিটিতে রূপান্তর করার পরিকল্পনাও রয়েছে। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ময়লা-আবর্জনা পরিষ্কার করতে পারলে বর্ষাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নগরবাসীকে রক্ষা করা সম্ভব হবে। খালের আশপাশে বসবাসকারীদের জন্য মশা নিধনের ব্যবস্থাও নেওয়া হবে। এতে জলাবদ্ধতার সমস্যাও কমে আসবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরকে জলাবদ্ধতামুক্ত ও সুপেয় পানির ব্যবস্থা করার ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে এসব কাজ সময়সাপেক্ষ। সামনে বর্ষা মৌসুম আসছে, তাই জনগণ যেন কোনো কষ্টের শিকার না হয় সে লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থার কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। আশাকরি নগরবাসি আমি থাকা অবস্থায় পরিচ্ছন্ন শহর দেখতে পাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন