Logo
Logo
×

রাজনীতি

মেয়র নির্বাচনে অংশ নিতে চান এটিএম কালাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম

মেয়র নির্বাচনে অংশ নিতে  চান এটিএম কালাম

মেয়র নির্বাচনে অংশ নিতে চান এটিএম কালাম

Swapno

ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনের রেশ কাটতেই আলোচনায় এখন সিটি কর্পোরেশন নির্বাচন। ইতিমধ্যে ঢাকাসহ ৬টি সিটি কর্পোরেশনে বিএনপি থেকে প্রশাসক নিয়োগ দিলে ও ঈদের পর পরই সেই সকল সিটি কর্পোরেশনে বইবে নির্বাচনী হাওয়া। ইতিমধ্যে সিটি প্রশাসক হিসেবে সিটি এলাকায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করছেন এড. সাখাওয়াত হোসেন খান। যাকে ঘিরে আগামী নির্বাচনে আলোচনায় থাকতে পারে এড. সাখাওয়াতের নাম।


তা ছাড়া বর্তমানে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাইছেন মহানগর বিএনপিতে একাধিক বার নির্বাচিত সাধারণ সম্পাদক দায়িত্ব পালনকালে আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনের প্রধান সারির নেতা হিসেবে পরিচিত এটিএম কালাম। বিগত দিনে নাগরিক কার্যক্রম ব্যাপক ভূমিকা পালনসহ বিএনপির আন্দোলনের লড়াই সংগ্রামে ভূমিকা রেখে আলাদা রূপে আলোচনায় রয়েছেন তিনি।


২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থীর প্রধান এজেন্ট হওয়ার অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়।প্রায় সাড়ে ৩ বছর পর গত বছর ২৫ নভেম্বর তার বহিস্কারদেশ প্রত্যাহার করা হয়। এর পর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড. আবুল কালামের পক্ষে নিয়মিত ধানের শীষের প্রচারণায় পঞ্চমুখ ছিলেন।


এদিকে আগামী মেয়র নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েছেন এবং দলের সিদ্ধান্তেই অনড় থাকবে বলে সাফ জানিয়েছেন এটিএম কালাম। তা ছাড়া তিনি দলের বাহিরে নিজস্ব কোন সিদ্ধান্ত নিবেন না।কিন্তু বিএনপির তৃণমূল আশাবাদী এবার দল প্রশাসক নিয়োগসহ বিএনপির মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যে যোগ্যতা যাচাই করেছেন মেয়র পদের মনোনয়ন নিয়ে ও সেই যোগ্যতা মাফ কাটিতে যোগ্যকে মনোনীত করা হবে।


মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কালাম যুগের চিন্তাকে বলেন, ৩০ বছর বিএনপি রাজনীতিতে সক্রিয় ভূমিকা ছিলাম। যখন আওয়ামীলীগের বিরুদ্ধে হরতাল অবরোধ করতে ভয় পেত, তখন আমি এটিএম কামাল মিছিলের প্রথম সারিতে ছিলাম। এখন যারা বিএনপি সব কিছু চায়, তারা তখন কোথায় ছিলেন সবাই জানেন।


তা ছাড়া আওয়ামী পুলিশের হামলা শরীর প্রতিটি অংশে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে চোখের ও মাথা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আসা যাওয়া করতে হচ্ছে। তারপরও মহান আল্লাহ সুস্থতা দান করছে দ্রুত দেশে ফিরে দলের সিদ্ধান্তে অপেক্ষায় থাকবো। তা ছাড়া বিগত দিনে যেভাবে নাগরিক সেবায় নানা কার্যক্রম পরিচালনা করেছি। দল যদি আমাকে যোগ্যতার তালিকায় মনোনয়ন দেয় এবং নারায়ণগঞ্জবাসী যোগ্য তালিকায় পছন্দে রেখে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে নাগরিক সেবা দিয়ে নগরবাসীর পাশে থাকতে আমি ইচ্ছুক। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন