সিদ্ধিরগঞ্জে প্রশাসক সহায়তা কমিটিতে এমপি মান্নানের থাবা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত প্রশাসক সাখাওয়াত হোসেন খান উন্নায়ন, সিটি এলাকায় জনদুর্ভোগ এবং জনসাধারণের ভোগান্তি লাগবে প্রশাসক সহায়াতা কমিটির মাধ্যমে জনসাধারণের দ্বারপ্রান্তে সিটি করপোরেশনের সেবা পৌছে দেয়ার পরিকল্পরা বাস্তবায়ন করতে চাচ্ছেন। তারই ফলশ্রুতিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে প্রশাসক সহায়াতা কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে।
তবে এরমধ্যে সিদ্ধিরগঞ্জ এলাকার ৮নং ওয়ার্ডে সর্বপ্রথম সিটি এলাকার প্রশাসক সহায়াতা কমিটি গঠন করেন। কিন্তু এলাকাটি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদীয় এলাকার মধ্যে পড়ায় অত্র এলাকার সাংসদের সমর্থকদের দ্বারা কমিটি গঠিত না হওয়ায় সাংসদ সমর্থকরা ৮নং ওয়ার্ড প্রশাসক সহায়াতা কমিটি প্রত্যাখান করে প্রতিবাদ করেন। সেই সাথে পুনরায় কমিটি গঠনের দাবি জানান। এদিকে তারই আলোকে নারায়ণগঞ্জ-৩ আসনের বর্তমান সাংসদ আজহারুল ইসলাম মান্নান তার সংসদীয় এলাকার সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ডের প্রশাসক সহায়াতা কমিটি গঠন তার পছন্দের ব্যক্তিদের দ্বারা করতে চাচ্ছেন। যেখানে সম্পূর্ণ তার সমর্থকরাই কমিটি থাকবেন।
সূত্র বলছে, রবিবার (২৯মার্চ) থেকে আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারী সেলিম হোসেন দিপুর মাধ্যমে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে প্রশাসক সহায়াতা কমিটি গঠনের জন্য প্রতিটি ওয়ার্ড থেকে তার সমর্থকদের নাম সংগ্রহ করছেন। এছাড়া ইতিমধ্যেই তাদের অতীত কর্মকান্ড বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততা এবং তার রাজনৈতিক বলয় সেই সাথে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এসকল নেতাদের কর্মকান্ডের আলোকে যাচাই বাছাই শেষে এই প্রশাসক সহায়াতা কমিটি এমপি মান্নান তার কব্জায় রাখতে বল প্রয়োগ করে হলেও সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের কমিটি তার নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন।
এদিকে প্রশাসক সহায়াতা কমিটি এমপি মান্নান তার নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে প্রয়োজনে পাশ কাটিয়ে সংশ্লিষ্ট মন্ত্রালয় থেকে হলেও তদবিরের মাধ্যমে হলেও প্রশাসক সহায়াতা কমিটি এমপি মান্নান তার নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন। কিন্তু ইতিমধ্যেই সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে প্রশাসক সহায়াতা কমিটিতে বসতে বিএনপির ট্যাগ লাগিয়ে হাইব্রিড বিএনপি নেতারা কালো টাকার বিনিময়ে হলেও প্রশাসক সহায়াতা কমিটিতে বসতে চাচ্ছেন। কিন্তু সিদ্ধিরগঞ্জে ৮নং ওয়ার্ডে প্রশাসক সহায়াতা কমিটি গঠনের পর থেকেই সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডেই প্রশাসক সহায়াতা কমিটি আসিয়ান হতে এক প্রকার প্রতিযোগীতা দেখা দিয়েছে।


