Logo
Logo
×

রাজনীতি

দলীয় এমপি না থাকায় দুর্বল ফতুল্লা থানা বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

দলীয় এমপি না থাকায় দুর্বল ফতুল্লা থানা বিএনপি

দলীয় এমপি না থাকায় দুর্বল ফতুল্লা থানা বিএনপি

Swapno

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ফতুল্লা থানা বিএনপির রাজনীতিতে বিভক্ত এবং সাংগঠনিক দুর্বলতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচিত না হওয়ায় এই আসনে বিএনপি নেতাকর্মীরা অনেকটাই কোনঠাসা হয়ে পরেন। বিভক্তির পথে গিয়ে কয়েকজন জোটের প্রার্থী থাকা মনির হোসাইন কাসেমীকেই নেতা মানতে থাকেন আবার অনেকে যাচ্ছেন এনসিপির এমপির কোলে অন্য এক গ্রুপ নিজেরাই নিজেদের নেতা দাবি করছেন।


যাকে ঘিরে ফতুল্লা থানা বিএনপি বর্তমানে বিগত দিন থেকে দুর্বল বললেই চলে। বর্তমানে গত ৫ আগষ্টের পরবর্তীতে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নিয়ন্ত্রণে নেওয়া ব্যবসা বাণিজ্যে ঠিক রাখতে চলাচ্ছেন নানা দৌঁড়ঝাপ। যাকে ঘিরে এক কাতারে ঐক্যবদ্ধ হচ্ছেন না থানা বিএনপি। এদিকে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দেগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভার আয়োজন করা হলে ও সেখানে অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীরা ছিলেন না।


তা ছাড়া বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদক থাকলেও ওয়ার্ড নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিলো না বললেই চলে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে নানা প্রশ্ন। তা ছাড়া সেই পূর্ণমিলনী ও আলোচনা সভাতে নিজ থেকেই আাগ্রয় দেখিয়ে যাননি অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। একই সাথে জেলা বিএনপির নেতকর্মীরা ও ফতুল্লা থানা বিএনপি থেকে বিমুখ হয়ে পরছে।


যাকে ঘিরে সাংগঠনিক শক্তি দেখাতে পারছে না থানা বিএনপি। তা ছাড়া সর্বশেষ (১২ ফেব্রুয়ারী ) সাংসদ নির্বাচনে বিপুল ভোটে জোটের প্রার্থীকে পরাজিত করার মাধ্যমে ফতুল্লা থানা বিএনপির দুর্বলতা অনেকটাই প্রকাশ্যে উঠে আসছিলো তা বর্তমানে নিয়মিতই প্রকাশ্যে উঠে আসছে। তা ছাড়া নির্বাচনের পূর্বে (২১ ফেব্রুয়ারী) (১৬ ডিসেম্বর), (২৬ মার্চ) এই সকল কর্মসূচি জেলা বিএনপি সর্বদা ফতুল্লা থানা বিএনপির ভরসায় হাজারো হাজারো নেতাকর্মীদের দ্বারা পরিচালিত করলে ও নির্বাচনের পর


এবার ১০০ থেকে ১৫০ লোক নিয়ে ২৬ মার্চে ফতুল্লা থানা বিএনপির ভরসায় শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা বিএনপি। যাকে ঘিরে আলোচনা উঠছে গত ২০২৩ সালের (৫ ফেব্রুয়ারী) ফতুল্লা থানা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটি বিলুপ্ত করে যোগ্য নেতৃত্বের দ্বারা শক্তিশালী কমিটি গঠনেই সাংগঠনিক শক্তি ফিরে পাবে ফতুল্লা থানা বিএনপি এমনটাই ভাবছে তৃণমূলের নেতাকর্মীরা।


সূত্র বলছে, সাংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপে ফতুল্লা বিএনপির রজিনীতিতে ব্যাপক বিভক্তি লক্ষ্য করা যায়। পরবর্তীতে এই আসনে দলীয় মনোনয়ন না দিয়ে জোটের প্রার্থীকে দল মনোনীত করায় ফতুল্লা বিএনপি ও অঙ্গসংগঠন কয়েকভাগে বিভক্তের পথে চলে যায় ফতুল্লা থানা বিএনপি। তিনভাগে বিভক্ত হয়ে যে যার যার মতো করে নিজেদের ব্যবসা বাঁচানো, নিজেদের বড় করে জাহির করা আবার অনেকেই যাচ্ছেন পরাজিত জেটোর প্রার্থীর ছায়াতলে।


এদিকে গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে পরে পদত্যাগ করে দেশত্যাগ করলেই আওয়ামী লীগের ফেলে আসা সেক্টর লুটেপুটে খেতে উঠে পরে লেগেছে বিএনপি। এদিকে ফতুল্লা থানা আওতাধীন প্রতিটি এরিয়াকেই শিল্পাঅঞ্চল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। কারণ প্রায় ৫০০ এর অধিক গার্মেন্টস-ডাইং, যমুনা-মেঘনা তেলের ডিপো, বালু সেক্টর, জমি সেক্টর, বিভিন্ন চাঁদাবাজি সংগঠন প্রায় নিয়মিত কোটি কোটি টাকার ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে এই অঞ্চলে। যা নিয়ে কয়েক দফায়  বিএনপির গ্রুপে গ্রুপে নেতাদের মাঝে প্রকাশ্য বিরোধের পর সংঘর্ষে রূপ নিয়েছিলো।


ঘটেছিলো হতাহতের মত ঘটনাও। পরবর্তীতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কিছু নেতাকর্মীদের সমন্বয়ে নিয়ন্ত্রণে সকল সেক্টর চলে আসে। যাকে ঘিরে ভাগবাটোয়ারা নিয়ে কিছুদিন কোন সমস্যা না হলে ও হঠাৎ চলে আসে নির্বাচন সেই অবস্থায় বিএনপির এক বলয়ে নেতাকর্মীদের সঙ্গে আরেক বলয়ের নেতাকর্মীদের মাঝে দুরুত্ব শুরু হয়। কিন্তু সব শেষে নির্বাচনে পরাজিত হয়ে এর পর বিএনপির সকল বলয় রেজাল্ট শূন্য পাওয়ায় হয়ে পরেন কোনঠাসা।


যাকে ঘিরে সেই বিভক্তি রূপ নেয় শত্রুতায়। যাকে ঘিরে দলীয় সাংসদ সদস্য না থাকায় নিজেদের ব্যবসা বাণিজ্যে নিজ দখলে রাখতে অনেকেই এনসিপির সাংসদ সদস্যের দারস্ত হন। তা ছাড়া অনেকেই বিএনপির হয়ে সেই পুরনো বিভক্তির প্রতিশোধ নিতে এমপির সঙ্গে আতাঁত করে নিয়ন্ত্রণে নিতে চাইছেন গত ৫ আগষ্টের পরবর্তীতে ভাগবাটোয়ারা দিয়ে করা তার সেই দলীয় শত্রুর ব্যবসা। এই সকল কর্মকাণ্ডেই সময় ব্যয় করছেন থানা বিএনপির নেতাকর্মীরা যাকে ঘিরে ধীরে ধীরে দুর্বল হয়ে পরেছে সাংগঠনিক কর্মকাণ্ড।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন