Logo
Logo
×

রাজনীতি

ইলিয়াসকে তেড়ে গেলেন বিএনপি নেতা টিপু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ইলিয়াসকে তেড়ে গেলেন বিএনপি নেতা টিপু

ইলিয়াসকে তেড়ে গেলেন বিএনপি নেতা টিপু

Swapno

নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের ফুটপাত দখল করে বসা হকার উচ্ছেদ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) প্রশাসকের মত বিনিময় সভায় খেলাফত মজলিস নেতা ইলিয়াস আহমদ অন্তবর্তীকালীন সরকার আমলে ফুটপাতের হকার উচ্ছেদকে ‘টম এন্ড জেরি’ খেলা মন্তব্য করায় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ইলিয়াসকে তার বক্তব্যে ধুয়ে ফেলেন পরবর্তী ইলিয়াস তা প্রতিবাদ করলে প্রকাশ্যে সর্বদলীয় নেতাদের সামনেই ইলিয়াসকে তেরে যান টিপু।


গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগরভবনের মিলনায়তনে মত বিনিময় সভার আহ্বান করেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। এতে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, জেএসডি, ইসলামী আন্দোলন, সাম্যবাদী দল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের ৩২ জন প্রতিনিধি।


সকল নেতাদের সামনেই টিপুর এই প্রকাশ্যে তেরে যাওয়া সমালোচনার জন্ম দিয়েছেন। সেই সভায় আবু আল ইউসুফ খান টিপু প্রকাশ্যে খেলাফত মজলিস নেতাকে সর্বদলীয় নেতাদের তেরে কথা উঠছে নাসিক (প্রশাসক) বিএনপি নেতার আয়োজনের পোগ্রামে ডেকে কি ইসলামী নেতাদের লাঞ্চিত করা হলো। তা ছাড়া সেখানে শুধু টিপু নয় বিএনপি,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের অনেকেই প্রকাশ্যে ইলিয়াসের দিকে তেরে গিয়েছেন, দিয়েছেন ধমক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন