Logo
Logo
×

রাজনীতি

প্রশাসক সাখাওয়াতের উপর চটলেন টিপু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রশাসক সাখাওয়াতের উপর চটলেন টিপু

প্রশাসক সাখাওয়াতের উপর চটলেন টিপু

Swapno


নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের ফুটপাত দখল করে বসা হকার উচ্ছেদ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) প্রশাসকের মত বিনিময় সভায় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু নাগরিক সুবিধা নিশ্চিন্তে নাসিকে সর্বদলীয় নেতাকর্মীদের পোগ্রামে দলীয় বক্তব্যে দেওয়ায় টিপুকে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন বাধা দিলে তিনি তার উপরে প্রকাশ্যে চটলেন। তা ছাড়া তাকে বাধা দিতে সাফ না করে দিলেন। হঠাৎ টিপুর এমন রক্ত চক্ষু মনোভাব অন্য ইঙ্গিত দিচ্ছেন বিরোধী দলীয় নেতাকর্মীরা।অনেকই টিপুর এমন আচরণ দেখে অডিটোরিয়ামে উঠছে সমালোচনার ঝড়।


গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগরভবনের মিলনায়তনে মত বিনিময় সভার আহ্বান করেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। এতে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, জেএসডি, ইসলামী আন্দোলন, সাম্যবাদী দল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের ৩২ জন প্রতিনিধি। সকল নেতাদের সামনেই টিপুর এই প্রকাশ্যে গুরুত্বপূর্ণ ব্যাক্তি নাসিকের প্রশাসকের উপর চটে যাওয়া সমালোচনার জন্ম দিয়েছেন।


জানা গেছে, দলীয় হোক কিংবা নাগরিক স্বার্থের পোগ্রাম কিছুদিন যাবৎ কিছু হলেই ফেসবুকে নানাভাবে টিপুর স্ট্যাটাস লক্ষ্য করা যায়। বিগত দিনে কথায় কথায় ক্ষেপে উঠলে ও বর্ষিয়ান এই নেতা অনেকটাই শান্ত থাকার পর গতকাল হঠাৎ নিজ দলীয় নেতার উপরেই চটলেন এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের সমানে নিজেকে সমালোচনা রাখলেন।


এদিকে বক্তব্যে দিতে এসেই প্রথমে টিপু খেলাফত মজলিস নেতার উপরে ক্ষেপে তাকে নিয়ে বক্তব্যে ধুঁয়ে ফেলে পরবর্তীতে আগামী (১৩ এপ্রিল) মহানগর বিএনপি প্রশাসকের পাশে থাকবে শুনলেই প্রশাসক মহানগর বিএনপির আহ্বায়ক তাকে বাধা দিয়ে বলেন, এখানে দলীয় বক্তব্যে দিও না, তুমি থাকবা কিনা বলো। তখনই উনি প্রশাসক সাখাওয়াতকে ধমকের গলায় বলেন, আমাকে বক্তব্যে দিতে বলেছেন আমি যা দেওয়ার দিবো আপানার শুনতে হবে আমাকে বাধা দেওয়া চলবে না। হঠাৎ টিপুর এমন চটে যাওয়া বিরল মন্তব্যে পরিণত হয়েছে রাজনৈতিক মহলে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন