Logo
Logo
×

রাজনীতি

বিএনপির শেল্টারে আ.লীগ অঙ্গসংগঠনের কমিটি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

বিএনপির শেল্টারে আ.লীগ  অঙ্গসংগঠনের কমিটি

বিএনপির শেল্টারে আ.লীগ অঙ্গসংগঠনের কমিটি

Swapno



গত ৫ আগষ্ট পটপরিবর্তনের পর স্বৈরাচারী শেখ হাসিনাসহ তার মূল সহযোগীরা পালিয়ে গেলেও ব্যবসা-বানিজ্যেসহ নানা নিজ স্বার্থে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমঝোতায় আসে বিএনপির একাধিক নেতাকর্মীরা। যাকে ঘিরে তাদের শেল্টার দিয়ে এলাকায় প্রকাশ্যে রেখেছেন অনেকেই। তা ছাড়া ভাগভাটোয়ারা করে করছেন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা একাধিক ব্যবসা। যাকে ঘিরে ধীরে ধীরে নিষিদ্ধ হয়ে ও সংগঠিত হতে শুরু করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে তাদের তৎপরতা।


নানাভাবে দেশে-বিদেশে মিটিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যানার ফেস্টুন পোস্ট করে তৎপর হওয়ার পায়তারা শুরু করেছেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তাদের রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাদের সহযোগী সংগঠন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠনে কোন বাঁধা না থাকায় এবার জেলা ও মহানগর যুবলীগের কমিটি গঠনে আলোচনা শুরু করেছে।


আর এই সকল কলকাঠি নাড়ছে বিদেশে বসে আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা অন্যদিকে এতে সামিল রয়েছে নারায়ণগঞ্জে ম্যানেজ করে ফিরে আশা একাধিক আওয়ামী লীগসহ সমঝোতায় ভাগ নেওয়া বিএনপি নেতারা। ইতিমধ্যে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের মাধ্যমে এক প্রকার প্রকাশ্যেই নবগঠিত কমিটির নেতারা তাদের সমর্থকদের নিয়ে নিজ বাসভবন বা রাজনৈতিক এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় এবং ঈদ উপলক্ষে মিলনমেলা করেছেন। সেই সাথে নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের জনপ্রতিনিধিত্ব করা এবং চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ঈদকে কেন্দ্র করে এলাকায় ফিরে ফের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তা ছাড়া স্বেচ্ছাসেবক লীগের পর এবার যুবলীগের কমিটি ঘিরে আলোচনার রেশ শুরু হয়েছে।


সূত্র বলছে, ইতিমধ্যে আওয়ামী লীগকে সংগঠিত করতে ইতিমধ্যে জেলা ও মহানগর যুবলীগের কমিটি নিয়ে আলোচনা উঠেছে। ইতিমধ্যে আলোচনা সূত্রে জানা গেছে, জেলা ও মহানগর যুবলীগের মূল দায়িত্বে আসতে যাচ্ছে ওসমান দোসর আজমেরী ওসমান ও ইমতিনান ওসমান অয়ন। তা ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে থাকতে যাচ্ছেন আড়াইহাজারের এক নেতা অন্যদিকে সাবেক ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন সানি। যা নিয়ে অনেকেই বলছে, কমিটি গঠনের মাধ্যমে ফের তৎপর হতে যাচ্ছে বিএনপি যার দায় বিএনপির।


এদিকে নারায়ণগঞ্জের যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে আলোচনা শুরু করেছে আওয়ামী লীগের সেই নেতারা। তা ছাড়া অয়ন ওসমানের সহযোগী আহম্মেদ কাউসার, বাপ্পিসহ আরো অনেকেই আলোচনা শুরু করেছে স্থানীয় কর্মীদের সঙ্গে যারা দায়িত্বে আসতে ইচ্ছুক। এদিকে ঈদুল ফিতরের আগে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে। সেখানে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে রাখা হয়েছে সোনারগাঁয়ের উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের আপন ছোট ভাই মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারন সম্পাদক হয়েছেন নগরীর ১৮নং ওয়ার্ডের নলুয়াপাড়ার বাসিন্দা নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর অন্যতম সমর্থক জামির হোসেন রনি।


নারায়ণগঞ্জ মহানগরে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হয়েছেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি নগরীর ১২নং ওয়ার্ড চাষাড়ার মহানগর যুবলীগের সভাপতি সাজনুর আপন ভাগিনা মো: জুয়েল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নগরীর ১৬নং ওয়ার্ডের দেওভোগ এলাকার কায়কোবাদ রুবেল যিনি আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীরের নিকট আত্মীয় এবং রুবেল সাবেক সিটি মেয়র আইভীর অন্যতম সমর্থক। এদিকে ঈদের আগে উক্ত কমিটির অনুমোদন দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এমনভাবে কমিটি করে করে ফের তৎপরতা বাড়াচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ আর যাদের শেল্টার দিচ্ছে বিএনপি নেতারা।


এদিকে শুধু সোনারগাঁয়েই নয় রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তাদের মূলধল এবং অঙ্গসংগঠনের কমিটি গঠন করছেন। সেই সাথে উক্ত এলাকাগুলোতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে আওয়ামীলীগের তৎপরতার অংশ হিসেবে ঝটিকা মিছিলের বিভিন্ন এলাকায় পরিকল্পনা করলেও এখন তেমন দেখা না গেলেও। বর্তমানে গোপন বৈঠকে সাংগঠনিক তৎপরত হওয়ার পরিকল্পনায় নিষিদ্ধ আওয়ামী লীগ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন