Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জে অনিয়ম-সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরব এনসিপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

না.গঞ্জে অনিয়ম-সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরব এনসিপি

না.গঞ্জে অনিয়ম-সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরব এনসিপি

Swapno


নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা ও মহানগর কমিটি অনুমোদন করার পরপরই  নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাংগঠনিকভাবে শক্তিশালী গড়ে ওঠার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। বিগত দিনে নারায়ণগঞ্জে  কমিটিতে যারা রয়েছেন তাদের মাধ্যমে আন্দোলন সংগ্রাম সহ নানান কার্যক্রম চলে।


ইতিমধ্যেই নারায়ণগঞ্জে নাগরিক পার্টি এনসিপির কার্যক্রম শুরু হয়ে। কমিটি পাওয়ায় পরপরই কিভাবে প্রত্যেকটি থানা এবং  উপজেলায়  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটি দেওয়া যায় সেই পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছেন। শুধু তাই নয়, নারায়ণগঞ্জের প্রত্যেকটি এলাকায় মাদক সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে ইতিমধ্যেই নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন কঠোর পদক্ষেপ নিয়েছেন। তার সাথে সাথে নারায়ণগঞ্জের  নাগরিক পার্টির নেতৃবৃন্দদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন।


‎ইতিমধ্যেই তিনি নারায়ণগঞ্জের  এনসিপির নেতৃত্ব ছাড়লেও জেলা ও মহানগর এনসিপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে  সার্বক্ষণিক পরামর্শ এবং  তাদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। এমনকি সারাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় সাংসদ নির্বাচনে ৬ টি আসন পেয়েছে। তবে ৬ আসন পেয়েই সাংসদেও তাদের ব্যপক গুরুত্ব বেড়েছে। আর এই আসনের মধ্যে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার যে আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির জন্য তবে এনসিপি আব্দুল্লাহ আল আমিন এর কাছে এই নারায়ণগঞ্জ-৪ ফতুল্লার আসনটি হারাতে হয় বিএনপির।


‎শুধু তাই নয়, আব্দুল্লাহ আল আমিন এই আসলে এমপি হওয়ার পর পরে তিনি এবং তার নেতাকর্মীরা প্রতিনিয়তই ফতুল্লা সহ আশেপাশের থানা গুলোতে সে সকল অপকর্ম অনিয়ম রয়েছে সেগুলো রুখে দিতে কাজ করে যাচ্ছে। এমনকি নারায়ণগঞ্জের যে সকল এলাকাতে মাদকের স্পট রয়েছে, সেই সকল স্থানে গিয়ে হাতেনাতে মাদক ব্যবসায়ি ও মাদক সেবীদের আইনের কাছে সোপর্দ করে এনসিপির নেতাকর্মী।


‎ফতুল্লার প্রত্যেকটি ইউনিয়ন ও থানা এবং বিভিন্ন জায়গাতে অনিয়মের অভিযোগ জানাতে লাগিয়েছে বিলবোর্ড যেখানে এমপি আলামিনের নাম্বার সহ দেওয়া আছে। যাতে করে এমপির কাছে সরাসরি অভিযোগ জানিয়ে তার দ্রুত সমাধান পেতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তার অনিয়ম নিয়ে প্রকৌশলী এমন ঠিকাদারকে ফোন করে সমাধানও করেছেন।


অন্যদিকে, সাপ্রতিক সময়ে ফতুল্লায় বেশ কিছু ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রানা  ও তার বাহীনি কতৃক  শুভ নামের এক ব্যক্তিকে গুম করে হত্যা এবং ফতুল্লার এনায়েত নগরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের  দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসা ছাত্র ইমরান সহ দুইজন গুলিবিদ্ধ হয়। সেই ঘটনায়  আতঙ্ক এখনো বিরাজ করছে কারণ  মূল আসামীরা এখনও গ্রেফতার হয়নি এমনকি কেউ কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

‎আর এতেই অনেকটাই পরিস্কার হয়েছে ফতুল্লায় বিএনপির রাজনীতিতে অনেকটাই বিতর্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে এনসিপি। প্রতিটি পাড়া মহল্লাতে এনসিপির প্রতি আগ্রহ বাড়ছে আবার অনেকেই এনসিপিতে যোগদান করতে চাচ্ছে, এতে করে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও এনসিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিণত হচ্ছে। অন্যদিকে বিগত সময় যেসব দলগুলো আন্দোলন সংগ্রামী ছিল  এবং রাজপথেও ছিল তারা তাদের বিতর্কিত কর্মকান্ডের কারণে পিছিয়ে পড়ছে। এতে করে সেই সকল রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন