Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপিতে বাড়ছে অপকর্ম

শুদ্ধি অভিযানের শঙ্কায় কর্মীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

শুদ্ধি অভিযানের শঙ্কায় কর্মীরা

বিএনপিতে শুদ্ধি অভিযানের শঙ্কায় কর্মীরা

Swapno

নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠে অভ্যন্তরীণ কোন্দলকে ঘিরে উত্তেজনা লক্ষ্য করা গেলে ও নেই কোন শুদ্ধি অভিযান। ইতিমধ্যে অভ্যন্তরীণ নানা কোন্দলে প্রায় জর্জড়িত বিএনপি। এদিকে ব্যবসা-দখল দারিত্বসহ আধিপত্য বিস্তারকে ঘিরে নিয়মিত নানা সংঘর্ষ লক্ষ্য করা যাচ্ছে। তা ছাড়া অপকর্মের শেষ নেই এবার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। তা ছাড়া জেলা ও মহানগর বিএনপির কমিটির আহ্বায়ক সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্বরত থাকায়।


তারা বর্তমানে দলের সাংগঠনিক কার্যক্রমে সময় দিতে পারছে না। যাকে ঘিরে নিয়ন্ত্রণে নেই অঙ্গসংগঠন, তা ছাড়া নিয়মিত অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে উঠছে অভিযোগ। যাকে ঘিরে শুদ্ধি অভিযানের প্রভাব পরলে দ্রুত দলে ফিরে আসবে শৃঙ্খলা। তা ছাড়া অভিযানকে ঘিরেই আলোচনায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নয়া কমিটি। কারণ বর্তমান কমিটিতে হ-য-ব-র-ল দ্বন্দ্ব থাকার কারণে চাঙা হচ্ছে না সংগঠন।


যার ফলে সাংগঠনিক কার্যক্রমে দৃঢ়গতি লক্ষ্য করা যাচ্ছে। তা ছাড়া ত্রয়োদশ নির্বাচনে জনগণ যেভাবে বিএনপির উপরে আস্থা রেখে বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করেছে তাদের সঙ্গে বেঈমানি করা যাবে না। সেই লক্ষ্যেই দ্রুত সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরাতে শুদ্ধি অভিযান দলে গুরুত্বপূর্ণ বললেই চলে। এদিকে জেলা ও মহানগর বিএনপির কমিটিতে বর্তমানে পুরনোই ফের হালকা রদবদল নিয়ে কমিটিতে থাকতে চাইছে তেমন গুঞ্জনও উঠছে।


এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভূমিধ্বস বিজয় সারাদেশে হলে ও নারায়ণগঞ্জে বিএনপির নাজেহাল অবস্থা উপস্থাপন হয়েছে। জেলার আওতাধীন ফতুল্লায় বিপুল ভোটে পরাজিত হয়েছেন বিএনপির জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ও সিদ্ধিরগঞ্জে পরাজিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তা ছাড়া সোনারগাঁওয়ের ভোটে ও বিএনপির গ্রহণযোগ্যতা ছিলো না। এর বাহিরে রূপগঞ্জ-আড়াইহাজারেও অপিরিচিত জামায়াতের মনোনীত প্রার্থীদের সঙ্গে বিএনপির পরিচিত প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে।



সূত্র বলছে, এদিকে বিএনপির অবস্থানকে ঘিরে জেলা জুড়ে চলছে সমালোচনা। ইতিমধ্যে হকার ইস্যু , বিসিকের ঝুট নিয়ে সংঘর্ষসহ জেলায় নানা আরো ঘটনাকে ঘিরে কোনঠাসায় বিএনপি। ইতিমধ্যে ১১ দলীয় জোট বিরোধী দলীয় একাধিক নেতাকর্মীরা বর্তমানে  বিএনপিকে কোনঠাসায় রাখছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটিসহ সকল অঙ্গদলের কমিটি গঠন করা জরুরী বলে মনে করছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। শিল্পনগরী ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর জেলা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে এই বাস্তবতা আরও স্পষ্ট।


স্থানীয় নেতাকর্মীদের মতে, নির্বাচনের জোয়ারে সাংগঠনিক দুর্বলতা ধরা না পড়লেও ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়া জরুরি। জেলা ও মহানগর বিএনপির থানা-ওয়ার্ড ও পূর্ণাঙ্গ কমিটি, অঙ্গসংগঠনের কমিটি দ্রুত গঠন না হলে সৃষ্ট শূন্যতা ভবিষ্যতে জটিলতার কারণ হতে পারে। দীর্ঘ সময় বিরোধী দলে থাকার পর বিএনপির এ বিজয় দলীয় নেতাকর্মীদের জন্য স্বস্তি ও গর্বের। এদিকে নির্বাচনের পর এবার টার্গেট হয়ে উঠলো জেলা বিএনপির কমিটি। দ্রুত শক্তিশালী কমিটি গঠনে উঠছে আলোচনা।


যাকে ঘিরে দ্রুত শুদ্ধি অভিযানে যোগ্যরা হতে পার মূল্যায়িত। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল, গ্রুপিং ও কমিটি নিয়ে অসন্তোষ থাকলেও নির্বাচনী প্রতির সময় তা চাপা পড়ে যায়। এখন প্রশ্ন উঠে বিজয়ের পর কি সেই পুরনো দ্বন্দ্ব আবার মাথাচাড়া দেবে।  ইতিমধ্যে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি এখন বিপাকে। দলীয় চাপে যা নিয়ন্ত্রণে আনতে দলীয় নেতারা নানা আলোচনা সভাসহ বিভিন্ন বেঠক করছেন। কিন্তু শেষ পর্যন্ত তা বেশি সুবিধা করতে পারবে বলে মনে করা সম্ভব হচ্ছে না। যাকে ঘিরে এ সকল বিষয় নিয়ন্ত্রণে আনতে দল থেকে শুদ্ধি অভিযান দ্রুতই প্রয়োজন। যা হবে বলে আশঙ্কা করছে অনেকেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন