বিএনপির বহিষ্কৃত নেতাদের গ্রহণ করবে এনসিপি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম
# ক্লিন ইমেজের নেতা হলে এনসিপির দরজা খোলা : যুবাইর সরদার
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ছাত্রলীগের নেতারা যোগ দিচ্ছে এমন সংবাদে উত্তেজনা তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে। তবে কোন প্রেক্ষিতে এমন উত্তেজনা ছড়ালো কিংবা আসল বিষয়টি কি তা খোলাসা করেছেন এনসিপি নেতারা। সম্প্রতি এবিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘অতীতে কেউ, ছাত্রদল, শিবির কিংবা ছাত্রলীগ করুক এটা মূখ্য বিষয় নয়। কেউ যদি এনসিপিতে আসবেন তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে।
এনসিপির আদর্শ ধারণ করে কাজ করবে। তবে ফ্যাসিজমে অংশগ্রহণকারী, চাঁদাবাজ, দুর্নীতিতে অভিযুক্ত এমন কেউ আসতে পারবে না।’ শুধু তাই নয়, বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যে বিএনপির যে সকল নেতাকর্মীরা দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নিয়ে বহিস্কার হয়েছেন তাদের জন্য এনসিপির দরজ খোলা রয়েছে। জানা যায়, নারায়ণগঞ্জেও বেশ কিছু তুখোড় নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটি আসনেই মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। এদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ আসনে আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৪ আসনে শাহ আলম, মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৩ মুহাম্মদ গিয়াসউদ্দিন, রেজাউল করিম। এদিকে তারা সকলেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়া বিএনপির তাৎক্ষণিক তাদের বহিষ্কার করেন।
এদের মধ্যে রূপগঞ্জ ১ আসন থেকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুলাল হোসেন নির্বাচন করার প্রস্তুতি নিলেও, নির্বাচনের কয়েকদিন আগে নির্বাচন থেকে সরে যাওয়ার কারনে ইতিমধ্যেই তার বহিস্কার আদেশ তুলে নিয়েছে বিএনপি।
অন্যদিকে এর আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কার হন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা খন্দকার তৈমুর আলম খন্দকার। তবে এইসকল সাবেক বিএনপি নেতাদের দলে ফেরা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু নারায়ণগঞ্জের এনসিপির শীর্ষ নেতা কর্মীরা সেই সকল বহিষ্কৃত নেতাদের এনসিপিতে গ্রহণ করে নেওয়ার কথা জানিয়েছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহবায়ক যুবাইর সরদার যুগের চিন্তা জানান, যারা বিগত দিনে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল এমনকি নারায়ণগঞ্জে নির্বাচনে অংশ নেওয়ার পর যারা বহিস্কার হয়েছেন তাদেরকে এনসিপিতে স্বাগতম জানানো হবে। তবে ক্লিন ইমেজের হতে হবে এবং তাদের যদি কোন ধরণের মামলা না থাকে তাহলেই এনসিপিতে পেতে যোগদান করতে পারবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ যুগের চিন্তাকে জানান, যে কোন দলের কিংবা বিভিন্ন পেশার মানুষ এনসিপিতে যোগদান করতে পারে। ফ্যাসিবাদের দোসর, জুলাই সন্ত্রাসের সাথে জড়িত এমন কাউকে এনসিপিতে গ্রহণ করা হবে না। তবে বিএনপির বহিষ্কৃত নেতারা মনে করে এনসিপিতে যোগদান করবে তাহলে তাদের জন্য এনসিপিতে স্থান দেওয়া হবে।


