Logo
Logo
×

রাজনীতি

একরাতে ছাত্রদলের ২৯ কমিটি, না.গঞ্জ নিয়ে কেন্দ্রের অনীহা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম

একরাতে ছাত্রদলের ২৯ কমিটি, না.গঞ্জ নিয়ে কেন্দ্রের অনীহা

একরাতে ছাত্রদলের ২৯ কমিটি, না.গঞ্জ নিয়ে কেন্দ্রের অনীহা

Swapno

এক রাতে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিক্যাল কলেজসহ জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা হলেও হয়নি না.গঞ্জ ছাত্রদলের। দীর্ঘ ২০ মাস যাবৎ ধরেই বিলুপ্ত অবস্থায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি। আর এই বিলুপ্ত অবস্থায়ই দিনের পর দিন মাসের পর মাস দুই বছর অতিবাহিত হলো ছাত্রদলের। শুধু দিচ্ছি, দিব, এমন আলোচনায় পাড় হচ্ছে ২ বছরের। তারপরও কবে নাগাদ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি হবে তার কোনো নিশ্চয়তা পরিলক্ষিত হচ্ছে না।


আর এই বিলুপ্ত অবস্থায় বর্তমান জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এলোমেলো অবস্থায় রয়েছেন। সংগঠনে শুরু হয়েছে দ্বন্দ্ব, কোন্দল, উত্তেজনা। এদিকে ছাত্রদলের ব্যানারে তেমন কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না । আবার কেউ কেউ ছাত্রদলের ব্যানার ব্যবহার করে বিভিন্ন রকমের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। তাদের কোনো রকমের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না একই সাথে এই বিলুপ্ত অবস্থায় থাকতে থাকতে জেলা ও মহানগর ছাত্রদলের অনেক পদ প্রত্যাশী নেতারাও বিরক্ত হয়ে পড়েছেন।


তারা কমিটির এই বিলুপ্তির অবসান চান। জেলা ও মহানগর ছাত্রদলকে একটা পর্যায়ে নিয়ে যেতে চান। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি। সেই সাথে সংসদ নির্বাচন শেষে অনেকদিন পেরিয়ে যেতে থাকলেও এখন পর্যন্ত নতুন কোনো কমিটির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এখনও নতুন করে কমিটি ঘোষণার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে না।


হয়তো এই বিলুপ্ত অবস্থায়ই নির্বাচনকালিন সময় পেরিয়ে আরও অনেকদিন অতিবাহিত করতে হবে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের। তা ছাড়া বর্তমানে একে একে কমিটি হলে ও নেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নাম। যাকে ঘিরে বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল দুইদিন পূর্বের ( ২ মে) এর মতো এক  রাতের সন্দানে। বর্তমানে ছাত্রদলের কোন আলোচনাই সামনেই সামনে আসছে না। তা ছাড়া যাকে ঘিরে বর্তমানে কলেজ কমিটিতে নির্বরশীল অবস্থায় নারায়ণগঞ্জের ছাত্রদলের রাজনীতি। তা ছাড়া নতুন কমিটিতে সেই বিতর্কিত পুরনোদের কলকাঠি নাড়ায় কমিটির দৃঢ়গতির অভিযোগ।


সূত্র বলছে, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিলো। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হয়েছিলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি এবং অধীনস্থ সব ইউনিট কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে শিগগিরই উক্ত ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।


কিন্তু এই কমিটি বিলুপ্ত হওয়ার এক বছর অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত নতুন কমিটি ঘোষণা করা হয়নি। আর এই কমিটি বিলুপ্ত হয়ে বর্তমানে নেতৃত্ববিহীন অবস্থায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল। এই অবস্থায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগ ছাত্রদলের কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় না। কোনো কর্মসূচিতেও যেন তাদের সরব অবস্থান দেখা মিলে না। দলীয় কোনো কর্মসূচিতেই জেলা ও মহানগর ছাত্রদলের তেমন সরবতা দেখা যাচ্ছে না। কেন্দ্র ঘোষিত কর্মসূচির ক্ষেত্রেও তাদের নিরব ভূমিকাই পরিলক্ষিত হচ্ছে। ফলে দিন যাওয়ার সাথে ছাত্রদলের কমিটি ঘোষণা জরুরী হয়ে পড়েছে।


এর আগে ২০২৩ সালের ২৬ জানুয়ারি নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি এবং জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দিয়েছিলো জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তৎকালিন কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নয় সদস্যের এ কমিটির অনুমোদন দেন। কমিটির বাকীরা হলেন- সিনিয়র সহ- সভাপতি সুলতান মাহমুদ, সহ- সভাপতি সাগর সিদ্দিকী, সভাপতি আতা ই রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন ।


একই সাথে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটিঘোষণা করা হয়েছিল। কমিটিতে সভাপতি করা হয়েছিল রাকিবুর রহমান সাগরকে ও সাধারণ সম্পাদক করা হয়েছিল রাহিদ ইসতিয়াক সিকদারকে। কমিটির বাকীরা হলেন- সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, যুগ্ম সম্পাদক ওসমান প্রীতম, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল । এরই মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যায়।


আর এই পতনের সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাঁ ঢাকা দিয়েছেন। এই অবস্থায় একদম খালি মাঠে রয়ে যায় বিএনপি। দীর্ঘদিন পর খালি মাঠে নারায়ণগঞ্জ বিএনপি যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন। কেউ কাউকে মানছেন না। অনেক সময় নিজেরাই নিজেদের সাথে প্রভাব আধিপত্যের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। বিএনপির নেতাকর্মীরাই যেন বিএনপির নেতাকর্মীদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভাব হয়েছেন। প্রতিনিয়তই নারায়ণগঞ্জের কোনো না কোনো এলাকায় কোনো না কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার খবর পাওয়া যায়।


পাশাপাশি শীর্ষ পর্যায়ের নেতারা নির্দেশনা দিয়েছেন একরকম কিন্তু অধস্তন নেতাকর্মীরা করছেন আরেকরকম। এসকল কর্মকান্ডে ছাত্রদলের নেতাকর্মীরাও অভিযুক্ত হয়ে যান । ফলশ্রুতিতে হঠাৎ করেই জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে দেয়া হয় বলে অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের। আর এই বিলুপ্ত অবস্থায় নেতৃত্ববিহীন জেলা ও মহানগর ছাত্রদলকে থাকতে হচ্ছে। বর্তমানে আগামীর কমিটির দিকেই চোখ ডজন ডজন ছাত্রদল নেতারা। তা ছাড়া আলোচনা রয়েছে কমিটি হলেই পুরনো নেতৃত্বে থাকাদের মধ্যেই আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। এদিকে জেলা ও মহানগরের দুই সভাপতি ও সাধারণ সম্পাদক বাদেই এবারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি হচ্ছে বলে গুঞ্জন উঠছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন