Logo
Logo
×

রাজনীতি

কী বার্তা পেলেন না.গঞ্জের বিএনপির নেতৃবৃন্দ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম

কী বার্তা পেলেন না.গঞ্জের বিএনপির নেতৃবৃন্দ

কী বার্তা পেলেন না.গঞ্জের বিএনপির নেতৃবৃন্দ

Swapno



# দলের সুনাম বৃদ্ধির জন্য কাজ করতে বলেছে: প্রশাসক সাখাওয়াত
# সরকারের আড়াই মাসের কাজ তুলে ধরে সহযোগিতা চেয়েছে: মামুন মাহমুদ
#  সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেছে: এড. টিপু



দীর্ঘ সাড়ে ১৫ বছর ক্ষমতার বাইরে থেকে নানা চড়াউ উৎরাইয়ের মাধ্যমে নির্যাতিত হয়েছেন বিএনপির শীর্ষ মহল থেকে শুরু করে তৃনমুল পর্যন্ত। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের বিএনপির নেতারা তা থেকে পিছিয়ে ছিলেন না। তারা কখনো আদালতের বারান্দায় হাজিরা দিতে গিয়ে সময় পার করেছে, আবার কখনো কারাগারে থেকে বন্দী জীবন পার করেছে, কখনো বিভিন্ন জায়গায় পালিয়ে থেকেছে পুলিশের ভয়ে। কিন্তু সব কিছুর পরে জুলাই আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে ক্ষমতায় আসে। এতে করে তারা মানুষের কল্যানে কাজ করার সুযোগ পান। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা মানুষের জন্য জনকল্যান মুলক কাজ করে যেতে আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জেলার মহানগর বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মিটিংয়ে তিনি বার্তা দেন।


মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, দলের সুনাম বৃদ্ধি হয় যে সকল কাজে সে সকল কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। যে কোন অন্যায় কাজকে প্রতিরোধ করার জন্য বলেছেন। দলের এবং সরকারের সুনাম ক্ষুন্ন হয় এমন ধরনে কাজ থেকে দুরে থাকার জন্য বলেছে। এছাড়া সমাজের মানুষকে নিরাপদ রাখার জন্য কাজ করতে নির্দেশনা দিয়েছেন। সেই সাথে সরকারের আড়াই মাসে করা কাজ  তুলে ধরেছেন নেতৃবৃন্দের মাঝে।


জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দীর্ঘ দিন লড়াই সংগ্রামের পর গত ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেন। গত আড়াই মাসে সরকার কি কাজ করেছে তা দলীয় নেতৃবৃন্দের সামনে তুলে ধরেছেন। একই সাথে সামনের দিন গুলোতে কি কাজ করতে যাচ্ছেন তা উপস্থাপন করেছে। দলের যারা মন্ত্রী রয়েছে তারা তাদের কাজেরর জবাব দিহিতা তুলে ধরেছে। দেশের মানুষের জন্য আগামীতে কি ভালো কাজের পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে মতবিনিময় হয়েছে। দলকে সুসংগঠিত করার জন্য নিয়মিত ভাবেই দিক নির্দেশনা দিচ্ছেন। সে ভাবেই দলীয় কার্যক্রম হচ্ছে।


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে জানান, আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে জনগণের পক্ষে থাকার কথা বলেছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া যেখানে সমস্যা সেখানে তা সমাধানের জন্য কাজ করার নির্দেশনা দিয়েছেন। মানুষের জন্য কাজ করে যাওয়ার কথা বলেছেন। সকল মানুষ সমান বিচার পাওয়ার মাধ্যমে সমাজে সুশাসন প্রতিষ্ঠা হবে সে ভাবে কাজ করতে বলেছে।


সরকারকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি যে ইশতেহার দিয়েছিল তা সর্বশক্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। বিএনপি নেতাদের সহযোগিতা ছাড়া সরকার সফল হতে পারবে না। শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বৈঠকে দলের তৃণমূলের নেতাদের এই বার্তা দেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষকে বলেছিলাম যে আমরা সুশাসন দেব। আমরা বলেছিলাম, আমরা একটি দেশ তৈরি করতে চাই, যে দেশে শিক্ষার্থী একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, যেখানে নারী-পুরুষ-শিশু সবাই নিরাপদে রাস্তায় চলতে পারবে। আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, রাজনৈতিক দলের নেতা-কর্মীরা যেমন গুম-খুনের শিকার হচ্ছে, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা বিতর্ক করব, কথা বলব, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন