Logo
Logo
×

রাজনীতি

‘ওয়ান ম্যান শো’ নেতাদের রাজনৈতিক বিদায় ঘন্টা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ এএম

‘ওয়ান ম্যান শো’ নেতাদের রাজনৈতিক বিদায় ঘন্টা

‘ওয়ান ম্যান শো’ নেতাদের রাজনৈতিক বিদায় ঘন্টা

Swapno



নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে গুটিকয়েক ওয়ান ম্যান শো নেতা রয়েছে। যাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর রাজনৈতিক বিদায় ঘন্টা বেজে উঠেছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি গঠনের পর থাকেই বিদ্রোহী গ্রুপ করে মহানগর বিএনপির রাজনীতিতে অস্থির করতে কুটকৌশলে লিপ্ত থাকতেন। পাশাপাশি মহানগর বিএনপির বিরোধীতা করতে নিজেদেরই রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলেন। কেননা বিভিন্ন সময়ে বিভিন্ন বলয়ের হয়ে রাজনীতি করতে নিজেদের রাজনৈতিক অবস্থান নষ্ট করেছেন। এছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের অবস্থান দেখে একেক সময় একেক প্রার্থীর সঙ্গে রাজনীতিতে গাঁ ভাসালে মহানগর বিএনপির রাজনীতিতে এসকল নেতারা রাজনৈতিক বিশ্বস্তা হারিয়ে ফেলেন। যার কারণে নির্বাচন পরবর্তী সময়ে এসকল ওয়ান ম্যান শো নেতাদের রাজনৈতিক বিদায় ঘন্টা বেজে যায়।


দলীয় সূত্রে জানা যায়,২০২২ সালের ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার পর থেকেই কমিটি থেকে ১৫জন বিদ্রোহী নেতা কমিটি থেকে পদত্যাগ করেন। যার ফলে মহানগর বিএনপি দুইভাবে বিভক্ত হয়ে পরে। কিন্তু ১৫ জন পদত্যাগ করার পরে ও কমিটিতে থেকে যায় আরো ২৬ জন আর এদেরকে নিয়েই দলীয় সকল কর্মসূচি পালন করে যাচ্ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত ও সদস্য সচিব টিপু। কিন্তু দীর্ঘদিন লড়াই করেও কমিটি ভাঙতে না পেরে আবারও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদে পরিচয় দিতে থাকেন।


কিন্তু এসকল নেতারা বিভিন্ন সময় বলয় পরিবর্তন করে মহানগর বিএনপির মূলধারা বিভিন্ন নেতার আশ্রয় নেয়ার চেষ্টা করে। এসকল নেতারা হচ্ছেন-নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,আতাউর রহমান মুকুল,হাজী নূর উদ্দিন, আনোয়ার হোসেন আনু,মহানগর বিএনপির সদস্য মজিবুর রহমান। এসকল ওয়ান ম্যান শো নেতারা তখনই রাজনৈতিক ভাবে দৌউলিয়া হয়ে পড়েন। ঠিক তখনই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এসকল ওয়ান ম্যান শো নেতারা বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের পিছনে রাজনীতি করার অঙ্গিকার করে আশ্রয় নেন। নারায়ণগঞ্জ মহানগর এলাকাটি নারায়ণগঞ্জ-৫ আসনে অর্ন্তভুক্ত।


নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির তিনজনকে মনোনয়ন দিয়েছেন বিভিন্ন সময়ে প্রথমে সম্ভাব্য প্রার্থী করে মাসুদুজ্জামানকে সে সময়ে ওয়ান ম্যান শো নেতারা মাসুদুজ্জামানের রাজনীতি করতে হুমরি খেয়ে পড়েন। কিন্তু একপর্যায়ে মাসুদুজ্জামান নির্বাচনে অংশ নিবেন না বলে নিশ্চিত করলে সেসময় বিএনপি মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনকে মনোনীত করে বলে প্রচারিত হয়ে ওয়ান ম্যান শো নেতারা তখন সাখাওয়াত হোসেনের দিকে ফুল দিয়ে বরণ করতে হুমড়ি খেয়ে পড়েন।


এর দুদিনের মধ্যে চূড়ান্ত মনোনয়ন পান নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ আবুল কালাম। সেসময় এসকল ওয়ান ম্যান শো নেতারা নিজেদের চূড়ান্ত মনোনীত আবুল কালামের দিকে দাবিত হন। কিন্তু ওয়ান ম্যান শো নেতারা অনেকেই আবুল কালামের দিকে ধাবিত হলেও গুটি কয়েক ওয়ান ম্যান শো নেতারা নিজেদের অতীত কৃতকর্মের কারণে আবুল কালামের দিকে ধাবিত হতে পারেনি। পরবর্তীতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আবুল কালাম এমপি নির্বাচিত হন এবং সাখাওয়াত হোসেন খান সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলে কারো কাছেই পাত্তা পাচ্ছে এসকল ওয়ান ম্যান শো নেতারা। যার কারণে ধীরে ধীরে এসকল ওয়ান ম্যান শো নেতাদের রাজনৈতিক বিদায় ঘন্টা বেজে উঠছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন