নিষিদ্ধ সংগঠনের কর্মীদের বেড়েছে তৎপরতা
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের,যুবলীগের ব্যানারে প্রতিনিয়ত নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল করছে। মূলত, এসকল নিষিদ্ধ সংগঠনের কমিটি গঠনের জন্য নেতৃত্বের যাচাই বাছাই করতে দুঃসময়ে নেতাদের রাজপথের সক্ষমতা দেখতেই তাদের মাঠে নামানোর পরিকল্পনা করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ। সেই সাথে আওয়ামীলীগের তৎপরতা জোরদারের জন্যও এই ধরণের পরিকল্পনা করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ।
জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠনের পর থেকেই নেতৃত্বে টিকে থাকতে এবং অন্যান্য ইউনিটগুলোর নেতারা নেতৃত্বে ঠাঁই পেতে দলীয় নির্দেশনা মোতাবেক ইতিমধ্যেই জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের দায়িত্বশীল নেতাদের সশরীরে উপস্থিতিতেই সোনারগাঁ,নারায়ণগঞ্জ সদর এলাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা মিছিল করছে। এছাড়া ঈদুল ফিতরের পক্ষ থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের কমিটি নিয়ে আলোচনা শুরু হয় নিষিদ্ধ সংগঠন শিবিরে। যেখানে কুখ্যাত ওসমান পরিবারের দুর্ধর্ষ দুই সন্তান আজমেরী ওসমান এবং অয়ন ওসমানের নাম। পরবর্তীতে দেখা যায় যুবলীগের সমর্থকরা আজমীর ওসমান এবং অয়ন ওসমানের ছবি দিয়ে পোস্টার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে।
অপরদিকে যুবলীগের নেতৃত্বে প্রত্যাশী নেতা থেকে শুরু করে তাদের সমর্থকরা আজমেরী এবং অয়নের ছবি যুবলীগের ব্যানারে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার প্রতিবাদ শুরু করেন। এরমধ্যেই বিভিন্ন প্রকার লেখালেখির মধ্য দিয়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতারা যার যার পছন্দের নেতাদের জাহির করতে ব্যস্থ থাকেন। এরমধ্যেই গুঞ্জন উঠে জেলা যুবলীগের কমিটি আজমেরী ওসমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানির নেতৃত্বে আসতে যাচ্ছে।
পরবর্তীতে দেখা যায় আজমেরী ওসমান এবং সানির সমর্থকরা আজমীর এবং সানির ছবি সম্বলিত ব্যানার নিয়ে চাষাড়াসহ জেলার বিভিন্ন স্থানে মিছিল করেন। সেই সাথে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই মিছিলগুলোতে অংশ নেন। তবে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কোন ক্রমেই মেনে নিবে অন্যান্য রাজনৈতিকদলগুলো। ইতিমধ্যেই নিষিদ্ধ সংগঠনের উষ্কানিমূলক মিছিল স্লোগান ধমনে প্রশাসনিক ভাবেও ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন থানায় নিষিদ্ধ সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।


