নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘ ১৭ বছর পওে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপির ২১৩ জন সংসদ সদস্য নিয়ে সরকার গঠন করেন। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে রাজপথেআন্দোলন সংগ্রামে ত্যাগী নেতাদের মুল্যায়িত হওয়ার সুযোগ পাচ্ছে। বিগত সময়ে মামলা হামলায় জর্জরিত ছিলেন সেই সকল নারায়ণগঞ্জ বিএনপির রাজপথের নেতারা এখন একের পরে মূল্যায়িত হচ্ছেন। পাঁচ আগষ্টের পর দীর্ঘদিন নিষক্রিয় থাকা পাড়া মহল্লার নেতাকর্মীরা সক্রিয় হয়েছেন ।
কিন্তু তাদের মাঝে ত্যাগিরা এখন দল থেকে মুল্যায়িত হচ্ছে। বিগত ১৭ বছর দলের দুঃসময়ে মাঠে যারা ছিলেন তারা এখন দলের নানা পর্যায়ের দায়িত্বে আসছেন। এমনকি ত্যাগিদের থেকে বাছাই করে জনপ্রতিনিধি হিসেবে নিয়োগ দিচ্ছে।
ত্রয়োদশ নির্বাচনের নারায়ণগঞ্জের ৫টি আসনের মাঝে ৪টিতে বিএনপি প্রার্থী দেয়, যারা প্রত্যেকেই বিগত সময়ে অনেক ত্যাগ শিকার করে দলীয় কর্মসূচি পালন করেছেন। তারা দলের সুসময়ে কেউ এমপি হয়েছেন, আবার কেউ প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।
তার মাঝে সবশেষ নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব। ১১ জুন রাতে তিনি নিজে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়ে কাজ করে যাচ্ছেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান। এই অন্যান্য জায়গায় বাকি ত্যাগি নেতারা মুল্যায়িত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন।
তবে দল থেকে যারা এখনো মুল্যায়িত হয় নাই তারা মুল্যায়িত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। তবে দলের সুসয়ে বিগত সময়ের ত্যাগিরা মুল্যায়িত হচ্ছে এতে করে তাদের মাঝে আনন্দ এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল রাজিব তার ফেসবুক আইডিতে শুকরিয়া জ্ঞাপন করে জানান, অশেষ শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এই সম্মানিত অবস্থানে পৌঁছানোর তৌফিক দান করেছেন। এই অর্জন আমার একার নয়, এটি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল। সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়কে, যাঁর দিকনির্দেশনা ও আস্থার কারণে আমি এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। আমি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে এই পদের মর্যাদা রক্ষা করতে পারি।