Logo
Logo
×

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে এনসিপির থাবা

Icon

এম মাহমুদ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে এনসিপির থাবা

স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে এনসিপির থাবা

Swapno



আসন্ন সিটি করপোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে এককভাবে লড়াইয়ের ছক কষছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির কেন্দ্রীয় নির্দেশনা  মোতাবেক নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এলাকায় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশ নিতে এনসিপির নেতাকর্মীরা প্রচার প্রচারণায় বিভিন্ন কৌশলে আলোচনার শীর্ষে থাকা প্রচেষ্টা চালাচ্ছেন।


কেননা নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী জোটগত পার করে আসলেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার জন্য এককভাবে প্রচেষ্টা চালাচ্ছেন দলটি। তবে স্থানীয় সরকার নির্বাচনে নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন, উপজেলা, সিটি এলাকায় এনসিপির প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়াইয়ের জন্য প্রার্থী প্রস্তুত করছেন এনসিপি।


সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী হচ্ছেন। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব  জোবায়ের হোসেন তামজিদ কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন। নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন।


নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান অভি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ ওয়ার্ড কাউন্সিল পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুহিন মাহমুদ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। রূপগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক ইউসুফ হোসেন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।


নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সদস্য সচিব রনি খন্দকার আড়াইহাজার পৌরসভা নির্বাচনের মেয়র পদে প্রস্তুতি নিচ্ছেন। এভাবেই ধীরে ধীরে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌর, সিটি এলাকায় এনসিপির নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তবে এনসিপির দলীয় প্রার্থীরা এখনো প্রকাশ্যে প্রচার বা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিচ্ছেন না স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী হওয়া নিয়ে। অপরদিকে ফতুল্লা থানার অধিকাংশ এলাকা সিটি করপোরেশনের অর্ন্তভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।


যার কারণে স্থানীয় সরকার নির্বাচনে ফতুল্লা থানার ইউনিয়ন পরিষদগুলোতে এনসিপির অনেকে প্রার্থী হওয়ার ইচ্ছেমত থাকলেও তড়িগড়ি করে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন না। এছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এলাকায় এনসিপি নিজেদের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বিভিন্ন ইউনিট কমিটিগুলো পূর্ণাঙ্গ এবং নবকমিটি দিচ্ছেন। সাংগঠনিক নেতৃত্বের সক্ষমতার ভিত্তিতেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার দলের নীতি নির্ধারকদের কাছ থেকে নির্দেশনা পাবার সম্ভাবনা রয়েছে।


স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এনসিপি সরকার দলীয় নেতাকর্মীদের সাথে পাল্লা দিয়ে এনসিপির নেতাকর্মীরাও স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দল হিসেবে একক ভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। যার কারণে জাতীয় সংসদ নির্বাচনের মত  স্থানীয় সরকার নির্বাচনেও ব্যাপকভাবে ভোটের মাঠে লড়াই করবে এনসিপি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন