নতুন কমিটি দিচ্ছে স্বেচ্ছাসেবক দল
বিতর্কিত কমিটি থেকে মুক্ত পেতে সাংগঠনিক শক্তিশালী কমিটি চাইছেন স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের নেতৃবৃন্দ। এদিকে বিতর্কিতদের বাদ দিয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনের পূর্বেই কমিটি চাইছেন দলটির তৃণমূল। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের সব পর্যায়ের সাংগঠনিক তৎপরতা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেই লক্ষ্য হিসেবে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির ঘোষণা অত্যস্ত প্রয়োজন বললেই চলে।
তা ছাড়া বর্তমানে মহানগর বিএনপর আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা হত্যা মামলার আসামীসহ অভিযোগে জর্জড়িত একই সাথে কমিটিতে স্থান পাওয়া যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে সদস্য অনেকের বিরুদ্ধেই রয়েছে নানা অভিযোগ। একই সাথে থানা কমিটিগুলোও বিতর্কিতদের দ্বারাই গঠিত হয়েছে। এদিকে জেরা স্বেচ্ছাসেবক দল তিনভাগে বিভক্ত হয়ে পরেছেন। এক ভাগ নিয়ন্ত্রন করছেন আহ্বায়ক মাহবুবুর রহমান, আরেক ভাগ সদস্য সচিব সালাউদ্দিন সাল্লু অন্যদিকে যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক আলাদাভাবে কাজ করে যাচ্ছেন। যে বিভক্তির দ্বন্দ্বে কোনঠাসা বিএনপি। বর্তমানে এই স্বেচ্ছাসেবক দলকে আরো গতিশীল করতে দ্রুত নয়া কমিটি প্রয়োজন বলছে নেতাকর্মীরা।
এ ছাড়াও মহানগর কমিটিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি বর্তমান যুগ্ম আহ্বায়ক মো. সাহেব উল্লাহ রোমান, মো. হামিদুর রহমান সুমন, মো. দুলাল হোসেন, মো. মাহাদী হাসান মিঠুসহ আরো অনেকেই কমিটি আসতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। বর্তমানে এদের আলোচনা চলমান রয়েছে। তা ছাড়া যুবদল, ছাত্রদল থেকে ও একাধিক নেতারা স্বেচ্ছাসেবক দলে যোগ দিতে উঠে পরে লেগেছে। যাকে ঘিরে বর্তমানে স্বেচ্ছাসেবক দলের নয়া কমিটির আলোচনা চাউর খাচ্ছে।


