না.গঞ্জে শক্তিশালী ভিত তৈরি করছে এনসিপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
না.গঞ্জে শক্তিশালী ভিত তৈরি করছে এনসিপি
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণার পরপরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী ৬ জুলাই থেকে শুরু হয়ে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে এই কর্মসূচি পালন করা হয়েছে। আর সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে সারাদেশেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যপকভাবে প্রস্তুতি গ্রহন করে সেটি মাসব্যপী তাই কেন্দ্রীয় নির্দেশনা অনুয়ায়ী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপি ইতিমধ্যেই কার্যক্রম শুরু করে তা বাস্তবায়ন করেছে।
জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত এই তরুণদের রাজনৈতিক দলটি নারায়ণগঞ্জের স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংস্কার কার্যক্রম ও রাজনৈতিক কর্মশালা চালিয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের আসনগুলোতে দলটির প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং দলটির নেতা আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিজয়ী হয়েছেন আর এই বিজয়ের পেছনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এন সি পি ব্যপক ভুমিকা পালন করে।
এমনকি নারায়ণগঞ্জে এমসিপি প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক কার্যক্রম সহ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সেই সকল সমস্যার সমাধান করে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই রাস্তাঘাট, হাসপাতাল, ফুটওভার ব্রিজ নানান অপকর্মের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছে। শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপিই নয় তাদের অঙ্গ সংগঠন ছাত্রশক্তি, যুব শক্তি এমনকি শ্রমিক শক্তিও কাজ করে যাচ্ছেন। এদিকে ইতিমধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের সাথে জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ, নীরব রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়। অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তিসদস্য সচিব আশিকুর রহমান অভি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম। এই কমিটিগুলো ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা এনসিপি বিভিন্ন রাজনৈতিক কর্মশালা এবং বিক্ষোভ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
আর কমিটি দেওয়ার চার মাসের মধ্যেই পুরো নারায়ণগঞ্জ এনসিপি একটি সুসংগঠিত দল হিসেবে গড়ে উঠেছে। সর্বশেষ জুলাই স্মৃতি স্মরণ করে এক মাসের কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার পর পরই নারায়ণগঞ্জ জেলাতেও জেলা ও মহানগর কাজ শুরু করে দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার জানান,আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে টালবাহানা করছেন। আমরা বলে দিতে চাই যদি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করেন তাহলে আপনার গদিও টালবাহানা করবে।
যদি অতিশীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে আবার জুলাই নেমে আসবে। এমনকি মাস ব্যাপী আমাদের কর্মসূচি রয়েছে তা বাস্তবায়ন করবো। ইতিমধ্যেই বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে নারায়নগঞ্জ এনসিপি। শুধু তাই নয় নারায়ণগঞ্জে বিএনপি, জামায়াত সহ যে সকল দলগুলো রয়েছে তাদের সাথে পাল্লা দিয়ে এখন এনসিপি জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি নারায়ণগঞ্জ ৫ টি আসনের মধ্যে একটি আসন নারায়ণগঞ্জ ৪ এনসিপির দখলে। আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্থানীয় নির্বাচনেও। তাই ইতিমধ্যেই সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা, ইউনিয়নের প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন।


