বিএনপি নেতার বক্তব্যের তীব্র সমালোচনায় না.গঞ্জ এনসিপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
বিএনপি নেতার বক্তব্যের তীব্র সমালোচনায় না.গঞ্জ এনসিপি
# সময় হলে দেখা যাবে কে কাকে পিসতে পারে: যুবাইর সরদার
# এই ধরনের কুরুচিপূর্ণ আচরণ ফ্যাসিবাদের আমলে দেখেছি : শওকত আলী
# এই বক্তব্যটা যিনি দিয়েছেন তিনি মানসিকভাবে স্ট্যাবল না: জাবেদ আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। তবে বিএনপি নেতাদের প্রতিবাদ সমাবেশে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে ধরনের কথা বলেছেন তার তীব্র সমালোচনা করে পাল্টা জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। আর এই বক্তব্যের পর অনেকটাই উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জানা যায়, গতকাল (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জে পা রাখার চেষ্টা করলে মহানগর বিএনপি তাকে কঠোরভাবে প্রতিহত করবে। তিনি বলেন, তেলাপোকা-ছাড়পোকা যদি কিছু বলে তবে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পা দিয়ে পিষিয়ে মেরে ফেলা। এই বাটপার নাসীরুদ্দীন পাটওয়ারী ১৭ বছর ধরে কোথায় ছিল? সে আরএফএল কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে চাকরি করেছে। সে লজিং মাস্টার ছিল। নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ, নাহিদ ৫ আগস্টের আগে তার কোথায় ছিল। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের লুঙ্গির নীচে ছিল। লুঙ্গির নীচ থেকে বের হয়ে আজ আপনারা বড় নেতা।
তিনি আরও বলেন, তেলাপোকা-ছাড়পোকাদের আজেবাজে বক্তব্যে সফল প্রধানমন্ত্রীর তারেক রহমানের কিছুই হবে না তবে তার এমন মন্তব্যে অনেকটাই ফুসে উঠেছে জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ।
এ বিষয় নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহবায়ক যুবাইর সরদার জানান, সময় হলে দেখা কে কাকে পিসতে পারে, আমরা আইন হাতে তুলে নেবোনা। এমন একটা সময় গেছে তাদেরকে পিপড়ার মতো পিসেছে। তাদের এমন হেডাম ছিলো বিগত ১৭ বছর সেই হেডাম দেখাতে পারেনাই। আমরা ভদ্রতা দেখাচ্ছি মার্জিত দেখাচ্ছি এই জন্য তারা এই ধরণের কাজ করতেছে। আগামী দিনে তারা যদি এইভাবে অন্যায় অত্যাচার করে তাহলে আমরা আর বসে থাকবো না। তারা কিন্ত রাজনৈতিতে অভিজ্ঞ তারপরও এই ধরনের অহেতুক মধ্যযুগীয় কথাবার্তা বলে তাদেরকে প্রতিহত করবো এবং যেই যায়গায় কথা বলবে সেই জায়গায় প্রতিহত করবো।
এ বিষয় নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহবায়ক শওকত আলী জানান, আমরা আসলে এই সংস্কৃতিটা চাই নাই কথার বিনিময়ে আঘাত করবেন শুধু আঘাতই করেনি ছেলেটার ছোট তুলে ফেলছেন যেটা নিন্দনীয় ঘটনা। তার পাশাপাশি এখনো উনারা যেটা করতেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারী যদি তার কথায় বেয়াদবি করে থাকে ওনারা যেটা বলছেন সেটাও তো খারাপ কথা তারা শিষ্টাচার রাখেনি। তাদের এই আচরণ সম্পূর্ণ ফ্যাসিবাদী আচরণ। এই ধরনের আচরণ ফ্যাসিবাদের আমলে দেখেছি, এবং তাদের পরিণতিও দেখেছেন। বিএনপিকে বলতে চাই আপনারা এমন করলে আপনাদেরও এমন পরিণতি বরণ করবেন শুধু সময়ের অপেক্ষা। তাদের এমন আচরণ আমরা কোনভাবেই শঙ্কিত নই, এর আগেও জনগণের টুটি চেপে ধরা হয়েছিল সফল হতে পারেনি তারাও হবে না। বিএনপিকে আমরা কোন রাজনৈতিক দলই মনে করিনা তাদেরকে আমরা ক্লাব পার্টি মনে করি। তাদের কথাবার্তা উগ্র তাদের এমন কথাবার্তা আমরা কোনভাবেই শঙ্কিত নই।
এমন মন্তব্যের বিষয় নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম জানান, এই বক্তব্যটা যিনি দিয়েছেন তিনি মানসিকভাবে স্টাবল না। যেই ছাত্র জনতার জন্য তারা ১৭ বছরের ত্যাগ -তিতীক্ষা সফল করতে পেরেছে সেই ছাত্র জনতাকে এই ধরণের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে অবাস্তব কথাবার্তা বলে তারা তাদের দাম্ভিকতা দেখাতে চায় তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত লোক হুশজ্ঞান হারিয়ে ফেললে এই ধরণের কথা বলে। যাদের হুশ জ্ঞান হারিয়ে কথাবার্তা বলে তাদের কথা কেউ ধরে না ছাত্র জনতা ধরবে কি করে। তারা এ ধরনের কথাবার্তা বলে তারা তাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। নারায়ণগঞ্জে ছাত্রদল, যুবদল, এবং বিএনপির কোথায় দেখেন আমি তো দেখি না, এটা তো তাদের একটা পুঁজি এই ধরণের কথাবার্তা বলে।


